Friday, June 19, 2026

মে মাসে ১২ দিন ব্যাঙ্ক বন্ধ, ভোগান্তির শিকার হবেন গ্রাহকরা

Date:

Share post:

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) ২০২১ সালের ব্যাঙ্কের ছুটির তালিকা ওয়েবসাইটে (rbi.org.in) আপলোড করেছে । সেই তালিকা অনুযায়ী রবিবার, ২য় ও ৪র্থ শনিবার ছাড়াও মে মাসে রমজান ঈদ, অক্ষয় তৃতীয়া ও বুদ্ধ পূর্ণিমার মতো একাধিক বিশেষ দিনে ছুটি রয়েছে। সব মিলিয়ে গোটা মাসে ১২ টি ছুটি। এমনিতেই করোনা সাবধানতার জেরে ব্যাঙ্কের কাজের সময় কমিয়ে দেওয়া হয়েছে। তার ওপর ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। ফলে সাধারণ গ্রাহকদের যে ভোগান্তির শিকার হতে হবে তা নিয়ে কোনও সন্দেহ নেই।দেখে নেওয়া যাক বিস্তারিত ছুটির তালিকাটি :

১ মে: মে দিবস । সারা দেশেই ব্যাঙ্ক বন্ধ

২মে: রবিবার থাকায় ব্যাঙ্ক এমনিতেই বন্ধ।

৭ মে: জামাত-উল-বিদ, জম্মু ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ।

৮ মে: দ্বিতীয় শনিবার থাকায় বন্ধ থাকবে ব্যাঙ্ক।

৯ মে: রবীন্দ্র জয়ন্তী এবং রবিবারের সাপ্তাহিক ছুটি।

১৩ মে: ইদ-উল-ফিতর ৷ অনেক জায়গাতেই ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৪ মে: ভগবান শ্রী পরশুরাম জয়ন্তী, ইদ-উল-ফিতর এবং অক্ষয় তৃতীয়া ৷ এদিনও বন্ধ থাকছে ব্যাঙ্ক।

১৬ মে: রবিবার

২২ মে: চতুর্থ শনিবার

২৩ মে: রবিবার

২৬ মে: বুদ্ধ পূর্ণিমা থাকায় ফের বন্ধ ব্যাঙ্ক।

৩০মে : রবিবার

Advt

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...