Wednesday, May 6, 2026

ভাঙনের মুখে গেরুয়া শিবির, বিধায়কদের ধরে রাখতে মরিয়া বিজেপি, লাইনে দলবদলুরাও

Date:

Share post:

সরকার গড়ার দাবিদার বিজেপি আটকে গিয়েছে ৭৭-এ৷

তার উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) এক কৌশলি মাস্টারস্ট্রোকে এই ৭৭ বিধায়ককের (BJP MLA) বড় একটি অংশকে কতদিন পদ্ম-পতাকার তলায় রাখতে পারবে গেরুয়া নেতারা, এখনই তা নিয়ে ঘুম উড়েছে বিজেপি’র৷

বড় মনের পরিচয় দিয়ে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বলেছেন, ‘বিজেপি থেকে যাঁরা তৃণমূলে ফিরতে চান, তাঁদের স্বাগত’৷ আর এর পরই বিজেপি নেতারা গভীর দুশ্চিন্তায়৷ ভোটের মুখে যে উল্লাসে বিজেপি একের পর এক তৃণমূল ভাঙ্গিয়েছে, তা এখন ব্যুমেরাং হওয়া স্রেফ সময়ের অপেক্ষা ৷

২০১৬-র ৩ আসন ২০২১-এ ৭৭ হয়েছে বিজেপি৷ কিন্তু টানা ৫ বছর এই ৭৭ বিধায়ককে দলে রাখতে পারবে কি’না তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে৷ সন্দেহের কারন, ফলপ্রকাশের ২৪ ঘন্টার মধ্যেই বিজেপির সদ্যনির্বাচিত একাধিক বিধায়ক গোপনে শাসক দলের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন৷ তৃণমূল নেতৃত্ব সব কিছু খতিয়ে দেখে এবং ওই বিধায়কের কেন্দ্রের স্থানীয় নেতৃত্ব সেভাবে আপত্তি না জানায়, তাহলে কিছুদিনের মধ্যেই বেশ কিছু বিজেপি বিধায়ককে তৃণমূলের পতাকাতলে দেখা যেতে পারে৷ ভোটের ফলে এমনিতেই মুষড়ে পড়া বঙ্গ-বিজেপি নেতৃত্বের কাছে এখন নতুন সমস্যা, নির্বাচিত বিধায়কদের ধরে রাখা৷ এই আবহে বুধবারই বিজেপি তড়িঘড়ি নব নির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠকে বসছেন দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা৷ নিউটাউনের একটি হোটেলে এই বৈঠক হবে৷ এই বৈঠকে দলীয় বিধায়কদের নানা আশ্বাসও দেওয়া হবে, যাতে তাঁদের একাংশ দলবদল না করেন৷

পাশাপাশি,ভোটের মুখে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া বেশ কিছু নেতা এবার পদ্ম-প্রতীকে প্রার্থী হয়েছিলেন এবং বিপুল ভোটে পরাজিত হয়েছেন৷ এই দলবদলুদের একাংশও এখন জোরদার চেষ্টা চালাচ্ছে তৃণমূলে ফেরার৷
শাসক দলের সবুজ সংকেত পেলে আর এক মুহুর্তও দেরি না করে এরা সদলবলে যোগ দেবেন তৃণমূলে৷

ফলপ্রকাশের পর বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার প্রক্রিয়াও চালু হয়ে গিয়েছে ৷ ইতিমধ্যেই গাদা গাদা বার্তা পৌঁছে যাচ্ছে তৃণমূলের শীর্ষস্তরের নেতাদের কাছে৷ কেউ গোপনে মেসেজ পাঠাচ্ছেন, কেউ আবার প্রকাশ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় উচ্ছ্বসিত হয়েছেন সংবাদ মাধ্যমে৷ দলবদলুদের অধিকাংশই এখন এই পথের পথিক৷ তবে তৃণমূলের মধ্যেই কথা উঠেছে, যারা মন্ত্রী, জেলা পদাধিকারী বা অন্য দায়িত্বে ছিলেন এবং যারা মোদি বা শাহের কাছ থেকে পদ্ম- পতাকা নিয়েই মমতা বা তৃণমূলকে তুলোধনা করেছেন, নাম উল্লেখ করে ব্যক্তিগত কুৎসা করেছেন, তাঁদের দলে ফেরানো যাবে না৷ তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন স্বয়ং দলনেত্রীই৷

Advt

Related articles

ভোট পরবর্তী হিংসা অব্যাহত, হাওড়াতে আক্রান্ত মোহনবাগান ক্লাবের হকি সচিব

বিধানসভার নির্বাচনের পরই রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা ঘটছে। ভোটে জয়ী বিজেপির অতি সক্রিয়া কর্মী সমর্থকরা হামলা চালাচ্ছে...

ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ জেলায় ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস!

সকালে হালকা রোদের দেখা মিললেও বেলা বাড়তে দক্ষিণবঙ্গের আকাশ পুরোপুরি মেঘলা (cloudy weather in South Bengal)। দুপুর থেকেই...

ত্রিপুরা থেকে বাংলা-ক্ষমতায় এসেই লেনিনের মূর্তিতে হামলা বিজেপির! প্রতিহত করা হবে: CPIM

ক্ষমতায় এসেই লেনিনের মূর্তিতে হামলা- ত্রিপুরা থেকে বাংলা একই অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ৪ মে- ভোটের ফল প্রকাশের দিনই...

ঝুঁকি নিচ্ছেই না বিনিয়োগকারীরা, টাকার দামে পতন অব্যাহত

সংঘর্ষ অব্যাহত পশ্চিম এশিয়ায় (Middle East Tensions)। উপসাগর ও সংযুক্ত আরব আমিরশাহীর পরিকাঠামোয় হামলার জেরে টালমাটাল ভূ-রাজনৈতিক পরিস্থিতি।...