Wednesday, May 6, 2026

তন্ময়ের বক্তব্য অনুমোদন করল না সিপিএম, চাওয়া হবে ব্যাখ্যা

Date:

Share post:

এবারের নির্বাচনে আব্বাস সিদ্দিকির দলের সঙ্গে জোট ও উপর থেকে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার বিষয়ে প্রকাশ্যে দলীয় নেতৃত্বের সমালোচনা করেছিলেন উত্তর দমদমের পরাজিত সিপিএম (cpim) প্রার্থী তথা প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্য (tanmay bhattacharya)। তাঁর এই বক্তব্য সমর্থন করা হচ্ছে না বলে এবার জানিয়ে দিল সিপিএম। দলের উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সম্পাদক মৃণাল চক্রবর্তী এক বিবৃতিতে বলেন, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য ও প্রার্থী তন্ময় ভট্টাচার্যের বক্তব্য সিপিএম অনুমোদন করছে না। একটি চ্যানেলের টক শোতে উপস্থিত হয়ে সঞ্চালকের প্রশ্নের উত্তরে প্রসঙ্গ বহির্ভূতভাবে পার্টি পরিচালনা ও পার্টি নেতৃত্বের ভূমিকা নিয়ে তন্ময় ভট্টাচার্য কিছু কথা বলেছেন। এগুলি সবই তাঁর ব্যক্তিগত মত। এই মতামতের সঙ্গে জেলা পার্টির কোনও সম্পর্ক নেই। দল তাঁর এই বক্তব্যকে সমর্থন বা অনুমোদন করে না। কেন তিনি এসব বলেছেন তা জানার জন্য তন্ময় ভট্টাচার্যের কাছে ব্যাখ্যা চাওয়া হবে। তাঁর বক্তব্য শুনেই এই বিষয়ে সিদ্ধান্ত নেবে জেলা সিপিএম।

প্রসঙ্গত, বিধানসভা ভোটে বামেদের ভরাডুবির (poll debacle of left) জন্য দলের উচ্চ নেতৃত্বের অপরিণামদর্শী সিদ্ধান্তকে দায়ী করেছেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। নাম না করে মহম্মদ সেলিমের মত নেতার আব্বাসপ্রীতি ও কট্টর মুসলিম মৌলবাদী দলের সঙ্গে জোট করার তীব্র সমালোচনা করেছেন। জনসংযোগহীন কতিপয় নেতার উপর থেকে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার প্রবণতাকে তুলোধনা করে তন্ময় বলেন, এই ভয়াবহ বিপর্যয়ের দায় কোনওভাবেই নিচুতলার কর্মীদের নয়। উপরে বসে যারা সিদ্ধান্ত নিয়েছেন বিপর্যয়ের দায়িত্বও তাঁদেরই নিতে হবে। দল হাতে ফুটো বাটি ধরিয়ে দিয়েছে বলেও কটাক্ষ করেন পরাজিত প্রার্থী।

Advt

 

Related articles

নন্দীগ্রামের সিট ছাড়ছেন শুভেন্দু! ভোটারদের কীসের ইঙ্গিত ভূমিপুত্রের

একটানা পর পর তিনবার জয়, দু-বার হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো হেভিওয়েট প্রার্থীকে, নন্দীগ্রামের (Nandigram) মানুষের বিপুল সমর্থন ও...

রাজ্যে নতুন বিধানসভা গঠনের প্রস্তুতি, লোকভবনে রাজ্যপালের সঙ্গে বৈঠক CEO – মুখ্যসচিবদের 

শেষ হয়েছে ভোট, সংবিধানের রীতি অনুযায়ী পাঁচ রাজ্যেই এবার বিধানসভা গঠনের প্রস্তুতি শুরু। বাংলায় বর্তমান বিধানসভার মেয়াদ শেষ...

‘মুখ্যমন্ত্রী শুভেন্দু’! বিজেপির অফিসিয়াল ঘোষণার আগেই ভাইরাল পোস্টার ঘিরে বিতর্ক

দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলা বিজেপি (BJP) এ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা না করলেও সোশ্যাল মিডিয়ায়...

৬ ঘণ্টা বন্ধ থাকবে মুম্বই বিমানবন্দর, চরম যাত্রী ভোগান্তির আশঙ্কা 

৬ ঘন্টা বন্ধ থাকতে চলেছে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (Mumbai Airport) । বৃহস্পতিবার অর্থাৎ ৭ই মে...