Thursday, May 14, 2026

ইংল‍্যান্ড যাওয়ার আগে ভ‍্যাকসিন নেবেন কোহলিরা, টিকা নেওয়ার ছবি শেয়ার ধাওয়ানের

Date:

Share post:

ইংল‍্যান্ড( england) সফরে যাওয়ার আগে করোনার টিকা ( corona vaccine )নেবেন ভারতীয় ক্রিকেটাররা( indian cricket team)। তবে এক্ষেত্রে কোভ‍্যাকসিন নয়, কোভিশিল্ড নেবেন বিরাট( virat kohli), রোহিতরা(rohit sharma)। এমনটা জানান হয়েছে বোর্ডের( bcci) তরফ থেকে। গতকালই করোনার টিকা নেন শিখর ধাওয়ান( shikhar dhawan)।

ঠিক ছিল আইপিএলের মাঝেই টিকা দেওয়া হব ভারতীয় ক্রিকেটারদের। কিন্তু আইপিএল বন্ধ হয়ে যাওয়ায়, এ বার স্থানীয় হাসপাতালে গিয়ে টিকা নিতে হবে বিরাটদের।

বোর্ডের এক কর্তা বলেন, ” ক্রিকেটারদের কোভিশিল্ড নিতে বলা হচ্ছে। কারণ এটি অ্যাস্ট্রাজেনেকার টিকা, যেটি ইংল্যান্ডের কোম্পানি। ফলে ইংল্যান্ডে গিয়ে দ্বিতীয় ডোজ নিতে পারবে ক্রিকেটাররা। এখানে অন্য কোনও টিকা নিলে সেটা কোনও কাজেই লাগবে না।”

বিসিসিআই সূত্রে বলা হয়েছে, ইংল্যান্ডে উড়ে যাওয়ার আগে কোহলিদের পক্ষে দ্বিতীয় ডোজ নেওয়া সম্বব নয়। তাই বিদেশে গিয়ে যাতে দ্বিতীয় ডোজ পান কোহলিরা, সেই চেষ্টা করছে বিসিসিআই।

আরও পড়ুন:সুশীলের খোঁজে দিল্লি পুলিশ

Advt

Related articles

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...