Thursday, May 14, 2026

ভোট-পরবর্তী হিংসা নিয়ে ভুয়ো পোস্ট, ২ অভিযুক্তকে গ্রেফতার করল সিআইডি

Date:

Share post:

ভোট পরবর্তী হিংসা নিয়ে কোনওরকম সোশ্যাল মিডিয়ায় পোস্ট বরদাস্ত করা হবে না। একথা আগেই জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী(chief minister) মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এবার সোশ্যাল মিডিয়ায় ভুয়া পোস্ট করার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করল সিআইডি(CID)। অভিযুক্ত ওই দু’জনই পড়ুয়া। এদের মধ্যে একজন আবার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র।

সিআইডি সূত্রে জানা গিয়েছে, যে ২ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে তাদের নাম অর্ঘ্য সাহা এবং আকাশ মণ্ডল। অর্ঘ্যর বাড়ি সোনারপুরের নতুন পল্লী এলাকায়। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আইটিআই বিভাগের এই পড়ুয়া অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্য। অন্যদিকে, আকাশ দেগঙ্গার বাসিন্দা। এবং বর্তমানে ইঞ্জিনিয়ারিং পড়ুয়া এই যুবক বিজেপি সমর্থক বলে জানা গিয়েছে।সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্টের অভিযোগে ওই দুজনের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করে সিআইডি। এরপর গ্রেফতার করা হয় ২ জনকেই।

আরও পড়ুন:চিকিৎসা না পেয়ে ঘরেই মৃত্যু করোনা আক্রান্ত বৃদ্ধার

উল্লেখ্য, নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসার পর ভোট-পরবর্তী হিংসা ব্যাপকভাবে দেখা গিয়েছে রাজ্যে একাধিক জেলায়। বহু জায়গায় আক্রান্ত হয়েছেন তৃনমূলের কর্মী-সমর্থকরা, আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে বিজেপি ও সিপিআইএমেও। তবে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও বহু ক্ষেত্রেই পুরনো ভিডিও পোস্ট করে নানান জায়গায় হিংসা চলছে বলে গুজব ছড়াচ্ছে বিজেপি আইটি সেল। এমনকি ভোট-পরবর্তী হিংসায় মৃত বলে এমন এক ব্যক্তির ছবি সোশ্যাল মিডিয়ায় বিজেপির তরফে প্রকাশ করা হয়েছে যিনি আদতে একজন সাংবাদিক এবং বহাল তবিয়তে জীবিত রয়েছেন। রাজ্যে হিংসা ছড়াতে এই ধরনের ভুয়ো পোস্টের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়ে মাঠে নামলো প্রশাসন। প্রশাসনিক তৎপরতায় ভোট পরবর্তী হিংসা নিয়ে ভুয়ো পোস্ট করার অভিযোগে গ্রেফতার করা হল দুজনকে।

Advt

Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...