Friday, June 19, 2026

করোনাই কেড়ে নিল প্রিয় দুইজনকে, মায়ের পর দিদিকে হারালেন বেদা কৃষ্ণমূর্তি

Date:

Share post:

মাত্র ২ সপ্তাহ আগে মাকে হারিয়েছিলেন বেদা কৃষ্ণমূর্তি (Veda Krishnamurthy)। বৃহস্পতিবার  দিদিকে হারালেন ভারতীয় দলের এই ক্রিকেটার। করোনায় আক্রান্ত হয়ে প্রান হারালেন বেদা কৃষ্ণমূর্তির দিদি বতসালা শিবকুমার (  Vatsala Shivakumar)। এর আগে করোনায় প্রান হারান বেদার মা। করোনাই  কেড়ে নিল তাঁর দুই প্রিয়জনকে। এতে ভেঙে পড়েছেন বেদা।

বৃহস্পতিবার রাতে এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেদার দিদি বতসালা শিবকুমার। এপ্রিল মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি।

মায়ের মৃত্যুর পর ভারতীয় ব্যাটসম্যান টুইট করে লেখেন, “মায়ের মৃত্যুর পর একাধিক মানুষের বার্তা পেয়েছি। মাকে ছাড়া আমার পরিবারের কথা কল্পনাও করতে পারছি না। আমরা এখন দিদির জন্য প্রার্থনা করছি।”

তবে বৃহস্পতিবার বেঁচে থাকার যুদ্ধে হার মানেন বেদার দিদি। শেষমেশ মায়ের পর দিদিকে হারানা ভারতীয় এই ক্রিকেটার।

২০১১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক ঘটে বেদা কৃষ্ণমূর্তির। ভারতের হয়ে ৪৮টি ওয়ান ডে (ODI) ম্যাচ এবং ৭৬টি টি-২০ (T-20) ম্যাচ খেলেছেন তিনি।

আরও পড়ুন:করোনা যুদ্ধে সামিল বিরুষ্কা, আক্রান্তদের সাহায্যের জন‍্য অর্থদান ‘বিরাট’ দম্পতির

Advt

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...