Friday, June 19, 2026

ধাক্কা সামলে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, ২৫৬ পয়েন্ট বাড়ল সেনসেক্স

Date:

Share post:

🔹সেনসেক্স ৪৯,২০৬.৪৭ (⬆️ ০.৫২%)

🔹নিফটি ১৪,৮২৩.১৫ (⬆️ ০.৬৭%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখিয়েছিল শেয়ার বাজার। একের পর এক রেকর্ড ভেঙে ৫২০০০-এর গণ্ডি পার করেছিল সেনসেক্স। তবে করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্রমাগত ধাক্কা খেতে থাকে শেয়ারবাজারের সুখের সময়। সে ধাক্কা সামলে এদিন ফের ঊর্ধ্বমুখী হল দালাল স্ট্রিট। শুক্রবার আবারও বড়োসড়ো উত্থান ঘটল দেশের শেয়ারবাজারে। ২৫৬ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি বেড়েছে ৯৮ পয়েন্ট।

শুক্রবার বাজার খোলার পর থেকে ঊর্ধ্বমুখী হতে থাকে সেনসেক্সের সূচক। বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় দেশে বাড়তে থাকা করোনা পরিস্থিতির মাঝেও ২৫৬ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ২৫৬.৭১ পয়েন্ট বা ০.৫২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৯,২০৬.৪৭। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, শুক্রবার নিফটি ৯৮.৩৫ পয়েন্ট বা ০.৬৭ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৪,৮২৩.১৫।

Advt

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...