Saturday, April 18, 2026

বিজেপির চাপে শেষ পর্যন্ত ট্যুইট করলেন ‘বাধ্য’ মুকুল, জল্পনায় জল ঢালার চেষ্টা

Date:

Share post:

মুখ বন্ধ রেখে চাপের খেলা বেশিক্ষণ চালানো গেল না। অবশেষে মুকুল রায়কে মুখ খুলতেই হলো। আর সেটা দলের নির্দেশে ‘বাধ্য’ সৈনিকের মতো।
বিধায়কদের শপথের দিন থেকে শোনা যাচ্ছিল, মুকুল আবার তৃণমূলে ফিরতে চাইছেন। সেই সম্ভাবনা উস্কে দিয়ে পরিষদীয় দলের বৈঠকে থাকেননি। এমনকী জল্পনা বাড়াতে তৃণমূল নেতা ও তাঁরবেক সময়ের সহকর্মী সুব্রত বক্সির সঙ্গে আলাদা দু’চার কথা বলেন। জল্পনা বাড়াতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হেঁয়ালি বাড়িয়ে বলেন, এখন কিছু বলবেন না। যা বলার পরে বলবেন। ফলে বিধায়ক হিসাবে জিতেই দলবদলের প্রশ্ন ওঠায় অস্বস্তি বাড়ে বিজেপির অন্দরমহলে। বিবৃতি দিতে চাপ বাড়তে থাকে। শেষে শনিবার দুপুরে মুকুল কার্যত ট্যুইট করতে বাধ্য হলেন। লিখলেন, ‘বাংলায় গণতন্ত্র ফিরিয়ে আনতে বিজেপির একজন সৈনিক হিসাবে আমার লড়াই চলবে। আমি চাই আমার অবস্থান নিয়ে বিভ্রান্তিকর কথা বন্ধ হোক। সকলে জেনে রাখুন, আমি আমার রাজনৈতিক লক্ষ্যে অনড়।’
মুকুল রায় গত বছরও একবার তৃণমূলে ফেরার চেষ্টা করেছিলেন। সেই সময় তৃণমূলের  শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর কথাও এগোয়। কিন্তু বিজেপি তাঁকে সর্বভারতীয় সহ সভপতির পদ দিতেই তৃণমূলে ফেরার সেতু বন্ধন বন্ধ করে দেন। এবার বিধায়ক হওয়ার পর আবার সেই সম্ভাবনা তৈরি হয়েছে বলে শাসক দলের অন্দরমহলের খবর।
অন্যদিকে বিজেপির অন্দরমহলের খবর, আসলে শুভেন্দুর বিরোধী দলনেতার পদ আটকাতে এটা মুকুলের চাল। আলোচনায় তিনি না থাকায় বর্ষীয়ান মুকুল অস্বস্তি ও অপমানিত বোধ করেন। সেই প্রক্রিয়ায় নিজেকে অন্তর্ভুক্ত করতেই এই চাল। শেষে দলের চাপেই ট্যুইট।
Advt
https://www.youtube.com/watch?v=-LcyBvNfc08&feature=youtu.be

Related articles

এয়ারফোর্সের বিমানের ‘হার্ড ল্যান্ডিং’, বন্ধ পুনে বিমানবন্দর

ফের বড়সড় বিপত্তি বিমানবন্দরে। শুক্রবার গভীর রাতে পুনেতে ভারতীয় বায়ুসেনার (Indian Air force) বিমানের ‘হার্ড ল্যান্ডিং’-এর ফলে কিছুক্ষনের...

রোড শো দিয়ে শনিবারের ভোটপ্রচার কর্মসূচি শুরু করবেন অভিষেক, রয়েছে জনসভাও 

শনিবারের ভোট প্রচারের শুরুতেই মুর্শিদাবাদ জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে ফরাক্কা ও সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে...

শনিবারের ভোট প্রচারে ৪ জনসভা মমতার, বিকেলে পদযাত্রা হাওড়ায় 

রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচনের আগে শেষ সপ্তাহান্তে আজ একাধিক জনসভা ও রোড শো রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বন্দুক হাতে বিজেপি প্রার্থী! ভাইরাল ছবিতে শুরু বিতর্ক

নির্বাচনে প্রার্থী বাছতে মারামারি থেকে জাতীয় নেতাদের অপদস্ত করা – কোনও পর্বই বাকি রাখেনি রাজ্য বিজেপির নেতারা। সেখানেই...