Tuesday, June 23, 2026

সর্ষের তেলের দামে চোখে জল, কী বলছেন ব্যবসায়ীরা?

Date:

Share post:

এখন আর সর্ষের তেলের ঝাঁঝে নয়, সর্ষের তেলের দামেই জল বেরচ্ছে চোখ থেকে। কিছুদিন আগেও সর্ষের তেলের দাম ছিল ১২০ থেকে ১৩০ টাকা। এখন তার দাম বেড়ে হয়েছে ১৬০ থেকে ১৮০ টাকা। সর্ষের তেল ছাড়াও সয়াবিন, সানফ্লাওয়ার, রাইস ব্র্যানের মতো ভোজ্য তেলের দামও ক্রমশ বাড়ছে। আকাশছোঁয়া দামের কারণে সাধারণ মানুষের মাথায় হাত।

কলকাতার বিভিন্ন পাইকারি বাজারের ব্যবসায়ীরা বলছেন, কাঁচামালের জোগানের অভাবের কারণেই বাড়ছে সর্ষের তেলের দাম। এখন ভোজ্য তেলের দাম কমার কোনও লক্ষণই নেই।

আরও পড়ুন-৫০ হাজার কোটি খরচ করে সংসদ ভবন হচ্ছে, কিন্তু ৩০ হাজার কোটি দিয়ে ভ্যাকসিন কিনবে না : মুখ্যমন্ত্রী

গত বছর দেশে করোনা অতিমারির কারণে চলছিল লকডাউন। কাজ হারিয়েছিলেন বহু মানুষ। দু বেলা দু মুঠো রোজগার করতে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছিল। দেশে ফের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় ফিরে আসছে গত বছরের স্মৃতি। হু হু করে বাড়ছে করোনা আক্রান্ত এবং মৃতের সংখ্যা। এরই মধ্যে দাম বাড়ছে ভোজ্য তেলের। এখন সর্ষের তেলের দাম ১৬০ থেকে ১৮০ টাকা। কোনও কোনও ব্র্যান্ডের দাম তো ২০০ টাকা ছুঁয়েছে।

Advt

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...