Sunday, May 10, 2026

সর্বনন্দ না হিমন্ত? অসমে মুখ্যমন্ত্রী বাছাই করতে গিয়ে দল ভাঙার আশঙ্কায় বিজেপি

Date:

Share post:

কে অসমের নতুন মুখ্যমন্ত্রী? একের পর এক নির্বাচনী ধাক্কা খেয়ে এবার অসমে সাবধানে পা ফেলছে বিজেপি। বর্তমান মুখ্যমন্ত্রী? সর্বনন্দ সোনোয়াল না নাকি দলের নেতা, স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা? ফাঁপড়ে পড়েছে নাড্ডা-শাহরা। কারণ, সুতোর উপর খেলতে হচ্ছে বিজেপি নেতৃত্বকে। পান থেকে চুন খসলেই দল ভেঙে যাওয়ার প্রবল সম্ভাবনা। বিজেপির একটি সূত্র বলছে শিকে ছিঁড়তে পারে এবার হিমন্তের।

মুখ্যমন্ত্রী কে হবেন সে নিয়ে বিগত ৬দিন ধরে আলোচনা চলছে। কিন্তু সমাধান মেলেনি। কাছাড়ি উপজাতির নেতা সর্বনন্দ, অন্যদিকে উত্তর-পূর্বে জোটের মূল হোতা হিমন্ত।

‘কিসসা কুর্সিকা’ সমস্যা মেটাতে শনিবার সকালেই নাড্ডার দিল্লির বাড়িতে আলাদা আলাদা বৈঠক হয় অমিত শাহ ও জেপি নাড্ডার। এরপর সর্বনন্দ-হিমন্তকে মুখোমুখি বসিয়ে কথা হয়। এমনকী দলের সাংগঠনিক সম্পাদক বি এল সন্তোষও দুজনের সঙ্গে আলাদা বসেন। তারপরেও সমাধান সূত্র বেরোয়নি। কাল, রবিবার, পরিষদীয় দলের বৈঠকের আগে মুখে খুলতে রাজি নয় কেউই।

১২৬ আসনের অসম ভোটে বিজেপি পেয়েছে ৬০টি আসন। জোটসঙ্গী অসম গণপরিষদ পেয়েছে ৯টি আসন ও ইউপিপিএল ৬টি আসন।

আরও পড়ুন- শুধু টিকা নয়, এবার করোনা মোকাবিলায় আসতে চলেছে খাওয়ার ওষুধ

Advt

Related articles

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...

আইপিএলে দ্রুততম অর্ধশতরান ঊর্ভিলের, মা-কে নিয়ে আবেগপ্রবণ শচীন-বৈভবরা

মাতৃদিবসে(Mother's Day) আইপিএল ইতিহাসে যুগ্ম দ্রুততম অর্ধশতরান করে বাবার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন সিএসকের ব্যাটার ঊর্ভিল প্যাটেল। মাত্র...

তামিলনাড়ুতে নতুন অধ্যায়, মুখ্যমন্ত্রী বিজয়কে অভিনন্দন মমতার

তামিলনাড়ুর রাজনৈতিক মানচিত্রে নতুন অধ্যায়ের সূচনার পর শুভেচ্ছার বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে...