Monday, March 16, 2026

স্বস্তির খবর! দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস

Date:

Share post:

বৈশাখের শুরু থেকেই ভ্যাপসা গরমে অস্থির রাজ্যবাসী। বিক্ষিপ্ত ঝড়বৃষ্টিতে খানিকটা স্বস্তি মিললেও বৈশাখের দাবদাহ থেকে রেহাই নেই। তবে এরই মধ্যে স্বস্তির খবর শোনাল আবহাওয়া দফতর। গত কয়েকদিনের মতো সোমবারও বিকেল থেকে ঝড়-বৃষ্টির সম্ভাবনার খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বইতে পারে ঝোড়ো হাওয়া।

আবহাওয়া দফতর সূত্রের খবর, কয়েক ঘণ্টার মধ্যে রাজ্যের সমুদ্র সংলগ্ন এলাকায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের জেরে খানিকটা হলেও তাপমাত্রা কমবে। মূলত দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই ঝড়-বৃষ্টির জেরে তাপমাত্রা কমতে পারে কলকাতা ও তার বিস্তীর্ণ কিছু এলাকাতে।

প্রসঙ্গত, আর কিছুদিনের মধ্যেই রাজ্যে আস্তে চলেছে বর্ষা বলে জানিয়েছে মৌসম ভবন। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী ১ জুন মৌসুমী বায়ুর ঢুকতে শুরু করলেই বর্ষা আসবে কেরলে। তাঁর একসপ্তাহের মধ্যেই বৃষ্টির দেখা মিলবে এ রাজ্যেও।

Advt

spot_img

Related articles

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...

IPL 2026: হাঁটতেই পারছেন না! হর্ষিতের বিকল্পের সন্ধান শুরু কেকেআরের

আইপিএল(IPL) শুরু হতে কয়েক সপ্তাহ বাকি। হর্ষিত রানাকে(Harshit Rana) নিয়ে আশঙ্কা ক্রমশ বাড়ছে কেকেআরের। গুরুতর চোট পাওয়া হর্ষিত...