Wednesday, March 25, 2026

সংসদের আস্থাভোটে বিপুল ব্যবধানে হারলেন নেপালের প্রধানমন্ত্রী ওলি

Date:

Share post:

নেপালের সংসদে (Nepal parliament) আস্থাভোটে বিরাট ব্যবধানে পরাজিত হলেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি (prime minister KP Sharma oli)। ফলে ওলিকে এবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতেই হবে। এরই সঙ্গে নেপালে দু বছরের রাজনৈতিক টানাপোড়েনের ইতি হল বলে মনে করা হচ্ছে। বিগত কয়েক মাস ধরে তাঁর নিজের দলের নেতারাই ওলির পদত্যাগ দাবি করছিলেন। শেষ পর্যন্ত এ দিন আস্থাভোটেই হেরে গেলেন তিনি। সোমবার নেপালের সংসদে আস্থাভোটে মোট ২৩২ জন সাংসদ অংশ নিয়েছিলেন। এদের মধ্যে ১২৪ জন ওলির বিরুদ্ধে ভোট দেন। ৯৩ জন তাঁর পক্ষে ভোট দিয়েছিলেন । আর ১৫ জন সাংসদ ভোটাভুটি থেকে বিরত ছিলেন। ক্ষমতায় টিকে থাকতে হলে কমপক্ষে ১৩৬ জন সাংসদের সমর্থন প্রয়োজন ছিল ওলির। কিন্তু, ম্যাজিক ফিগারে পৌঁছনোর আগেই থমকে যেতে হয় তাঁকে। নেপালের সংবিধান অনুযায়ী, আজ থেকে ওলিকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর ভূমিকা পালন করতে হবে। আগামী ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতি বিরোধীদের ডেকে সংখ্যারগরিষ্ঠতা প্রমাণ করতে বলবেন। বিরোধীরা যদি সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হয় সেক্ষেত্রে ফের সাধারণ নির্বাচনের পথে যেতে হবে নেপালকে।

এদিকে, ভারতের বিদেশমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, পুরো বিষয়টির উপর ভারত তীক্ষ্ণ নজর রেখেছিল। এবং ভবিষ্যতেও রাখবে কারণ ওলি বরাবরই চিন ঘনিষ্ঠ নেতা হিসেবে পরিচিত। সাম্প্রতিক সময়ে নানা ঘটনায় ওলি একাধিক ভারত বিরোধী মন্তব্য করেছেন। আর সেই সব এর পিছনে চীনের মদত ছিল বলে মনে করে আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল। তাই নেপালের এই রাজনৈতিক পালাবদল এর সময় চিন কি করে সেদিকে নজর রাখছে ভারত।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...