Sunday, March 15, 2026

বক্সারের পর এবার যোগীর রাজ্যে, গঙ্গার পাড়ে ফের পচাগলা মৃতদেহ, চাঞ্চল্য এলাকায়

Date:

Share post:

দেশে করোনা পরিস্থিতির ভয়াবহতা ক্রমশ স্পষ্ট হচ্ছে। করোনা আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। ফলে শ্মশানে মৃতদেহ পোড়ানোর মত পর্যাপ্ত কাঠের ব্যবস্থা নেই। চুল্লিতে দুটো থেকে তিনটে মৃতদেহ একসঙ্গে পোড়ানো হচ্ছে। কবরস্থানে কবর দেওয়ার জায়গা নেই। এই পরিস্থিতিতেতে গঙ্গায় মৃতদেহ ভাসিয়ে দিচ্ছেন অনেকে। গতকালের পর আজ আবার গঙ্গার পাড়ে ভেসে আসা দেহ নিয়ে আতঙ্ক ছড়ালো যোগীর রাজ্য উত্তর প্রদেশের গাজিপুরে।

সোমবার বিহারের বক্সারে গঙ্গার পাড়ে প্রায় ৪০-৪৫ মৃতদেহ ভেসে আসা। মঙ্গলবার একই খবর শোনা গেল বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ থেকে। পচাগলা দেহ জমা হচ্ছে নদীর পাড়ে। স্থানীয়রা মনে করছেন,করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে, এমন মানুষের দেহ নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। গাজিপুরের জেলাশাসক এমপি সিং জানিয়েছেন, “দেহগুলি কোথা থেকে, কী ভাবে আসছে, সে বিষয়ে তদন্ত নেমেছে প্রশাসন। ঘটনাস্থলে গিয়েছেন তদন্তকারী অফিসারেরা। তাঁরা দেখছেন নদীর কোন পতিপথ বেয়ে দেহ এসে উঠছে পাড়ে।”

আরও পড়ুন-AB ও B ব্লাড গ্রুপে করোনার ঝুঁকি বেশি, নিরামিষাসীদের প্রতিরোধক্ষমতা বেশি: CSIR

কঠিন এই সময়ে একের পর এক মর্মান্তিক ছবি উঠে আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। সোমবার বক্সারের পর এবার উত্তরপ্রদেশে এই মর্মান্তিক ছবি ধরা পড়ল। গতকাল বক্সারে মহাদেব গঙ্গার ঘাটে স্তূপাকারে জমা হয়েছিল প্রায় ৪০ থেকে ৪৫ টি করোনা রোগীর মৃতদেহ। গঙ্গায় ভেসে থাকা মৃতদেহগুলিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Advt

spot_img

Related articles

প্রতিশ্রুতি পূরণ, আজ বড় কাঁছারীতে মন্দির সংলগ্ন নতুন দোকানগুলির চাবি তুলে দেবেন অভিষেক

ভয়াবহ অগ্নিকাণ্ডে শেষ হয়ে গেছিল সব, চোখের সামনে ভস্মীভূত হয়ে যায় দক্ষিণ ২৪ পরগনার বড় কাঁছারী মন্দির সংলগ্ন...

থ্রেট কালচার নিয়ে ফেডারেশনকে আক্রমণে দেব! মামলার সময় কোথায় ছিলেন, পাল্টা প্রশ্ন স্বরূপের 

টলিউডের সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম নথিভুক্তকরণের দিন ফের উঠে এল থ্রেট কালচার প্রসঙ্গ। ফেডারেশনের সিদ্ধান্তের সমালোচনার পাশাপাশি...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

আজকের দিনে মেষ থেকে মীন—১২টি রাশির জাতকদের জন্য কী ইঙ্গিত দিচ্ছে জ্যোতিষশাস্ত্র? কোথাও সাফল্যের সম্ভাবনা, আবার কোথাও সতর্ক...

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...