Friday, June 26, 2026

AB ও B ব্লাড গ্রুপে করোনার ঝুঁকি বেশি, নিরামিষাসীদের প্রতিরোধক্ষমতা বেশি: CSIR

Date:

Share post:

দেশজোড়া সমীক্ষার ভিত্তিতে করোনা (corona) আক্রান্তদের বিষয়ে নতুন তথ্য প্রকাশ করল কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (CSIR)। সরকারি এই সংস্থা এদেশে করোনা সংক্রমণের ধারা ও করোনা আক্রান্ত রোগীদের হালহকিকত নিয়ে সমীক্ষা চালিয়ে একটি গবেষণাপত্র প্রকাশ করেছে। যেখানে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে, যাদের শরীরে AB এবং B গ্রুপের রক্ত রয়েছে, অন্যদের তুলনায় তাদের করোনায় সংক্রমিত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তবে অন্য গ্রুপের রক্ত যাদের রয়েছে তাদের যে করোনা সংক্রমণ একেবারেই হবে না, এমনটা নয়। এক্ষেত্রে সংক্রমণের সম্ভাবনা তুলনামূলকভাবে কম। পাশাপাশি সমীক্ষায় উঠে এসেছে, যেসব মানুষ নিরামিষভোজী (vegetarian), তাদের প্রতিরোধক্ষমতা বেশি। নিরামিষ খাদ্য, বিশেষত নানা ধরনের শাকসবজি থেকে শরীর যে পুষ্টিগুণ পায়, তার ফলে কোভিডের সঙ্গে প্রতিরোধ করার জোরালো ক্ষমতা গড়ে ওঠে। একবার কোভিড আক্রান্ত হওয়ার পর তাই অনেকেই নিরামিষ খাওয়ার দিকে ঝুঁকছেন।

সমীক্ষায় গবেষকরা দেখেছেন, যেসব মানুষের শরীরে ‘O’ গ্রুপের রক্ত রয়েছে, তাদের করোনা সংক্রমণের অভিঘাত তেমন জোরালো নয়। তুলনামূলকভাবে অনেক কম আক্রান্ত হচ্ছেন এই ব্লাড গ্রুপের অধিকারীরা। এদের উপসর্গগুলিও তেমন জোরালো নয়।

গোটা দেশেই সমীক্ষা চালানো হয়েছে CSIR এর নেতৃত্বে। গবেষণার জন্য ১০ হাজারের বেশি মানুষের নমুনা সংগ্রহ করা হয়। গবেষণায় অংশগ্রহণ করেন প্রায় দেড়শো চিকিৎসক। সমীক্ষার ফলাফল একত্রিত করে গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে।

Advt

 

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...