Saturday, May 2, 2026

ভয়াবহ পরিস্থিতিতেও চলছে মিথ্যাচার ও নির্লজ্জ আত্মপ্রচার, কেন্দ্রকে তোপ পিকের

Date:

Share post:

দেশে ভয়াবহ রূপ করোনা পরিস্থিতি(covid situation)। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। অক্সিজেন নেই, হাসপাতালের বেড নেই, মৃতদেহ গঙ্গায় ভাসানো হচ্ছে বলে সম্প্রতি এক তথ্য প্রকাশ এসেছে। গুরুতর এই পরিস্থিতিতেই এবার মোদি সরকারকে কার্যত তুলোধোনা করলেন ভোট ভোটকুশলী প্রশান্ত কিশোর(Prashant Kishor)। জানালেন, গোটা দেশ যখন শোকস্তব্ধ সেই সময় আশা জোগানোর নামে মিথ্যাচার ও আত্মপ্রচার চলছে।

বুধবার কেন্দ্রের(Central) মোদি সরকারকে(Modi government) সরাসরি তোপ দেগে এক টুইটে প্রশান্ত কিশোর লেখেন, ‘গোটা দেশ যখন শোকস্তব্ধ, চারদিকে যেখানে স্বজন হারানোর আর্তনাদ, সেই পরিস্থিতিতেও আশা জোগানোর নামে মিথ্যাচার ও আত্মপ্রচারের চেষ্টা চলছে। আশাবাদী হওয়ার জন্য সরকারের অন্ধ প্রচারক না হলেও চলবে আমাদের।’ শুধু প্রশান্ত কিশোর নন, একই সুরে এদিন কেন্দ্রে মোদি সরকারকে একটি বড় আক্রমণ চালাতে ছাড়েননি রাহুল গান্ধীও(Rahul Gandhi)। টুইটে তিনি লেখেন, ‘সদর্থক ভাবনার এই সান্ত্বনা স্বাস্থ্যকর্মী ও সেই সব পরিবারের কাছে ঠাট্টার মতো শোনায় যাঁরা নিজেদের আপনজনদের হারিয়েছেন এবং অক্সিজেন, হাসপাতাল ও ওষুধের ঘাটতিতে ভুগেছেন। বালির মধ্যে মুখ গুঁজে রাখাটা সদর্থকতা নয়। এটা দেশবাসীর সঙ্গে প্রবঞ্চনা।’

আরও পড়ুন:বিজেপির হারের কারণ নিয়ে সেমিনারের বিজ্ঞপ্তি, বিতর্কে জড়ালেন বিশ্বভারতীর উপাচার্য

উল্লেখ্য, দেশে করোনা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে। দেশে বাড়তে থাকা করোনা পরিস্থিতির জন্য মোদী সরকারকে কাঠগড়ায় তুলেছে ইন্ডিয়ান মেজডিক্যাল অ্যাসোসিয়েশন (IMA)। নরেন্দ্র মোদীকে সুপার স্প্রেডার বলে কটাক্ষ করা হয়েছে। মোদি সরকার কে তাকে ছাড়েনি আন্তর্জাতিক মেডিক্যাল জার্নাল দ্য ল্যান্সেট। এহেন পরিস্থিতির মাঝেই এবার কড়া সুরে মোদিকে বিঁধলেন রাহুল- পিকে।

Advt

Related articles

অসহায় শিশুর পাশে পুলিশ, বি নেগেটিভ রক্ত দিয়ে নজির রাজগঞ্জের আইসির

উর্দিধারী পুলিশের কঠোর আবরণের আড়ালে যে এক সংবেদনশীল মন লুকিয়ে থাকে, তার প্রমাণ মিলল শুক্রবার। থ্যালাসেমিয়ায় আক্রান্ত তিন...

৯ ঘণ্টা পর সিজিও-র বাইরে সুজিত: ‘তদন্তে সহযোগিতা করব, তবে যেন হেনস্থা না হয়’ 

পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার ইডি-র ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। তবে সংবাদমাধ্যমের মুখোমুখি...

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে এবার শীর্ষ আদালতে তৃণমূল, শনিতেই শুনানি

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) পরে এবার সুপ্রিম...

CEO মিথ্যে বলেছেন! স্ট্রং রুম নিয়ে DEO-র বক্তব্য তুলে কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের ওয়েব কাস্টিংয়ে স্পষ্ট ধরা পড়েছে পোস্টাল ব্যালটে কারচুপি। তা নিয়ে পরবর্তীতে স্বচ্ছতার দাবিও করেছেন খোদ স্ট্রং...