Friday, May 1, 2026

করোনা রোগীর দেহ সৎকারের জন্য মোটা টাকা দাবির অভিযোগ

Date:

Share post:

করোনার জেরে একদিকে যখন মৃত্যুর মিছিল চলছে তখন ভয়ঙ্কর অভিযোগ উঠলো দুর্গাপুরের(Durgapur) বীরভানপুর মহাশ্মশানে। কোভিড মৃতদেহ শেষকৃত্যের জন্য চলছে দাম দর। কারো কাছে ১০ হাজার টাকা তো কারও কাছে ১৫ হাজার টাকা এইরকম দাবি করা হচ্ছে এবং এই দাবি করছে, বরাত পাওয়া একটি সংস্থা। যারা কোভিড মৃতদেহ(Corona infected dead body) দাহ করবে তাদের দিকেই উঠছে অভিযোগ।

আরও পড়ুন:করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন প্রাক্তন টিটি তারকা বেণুগোপাল চন্দ্রশেখর

জানা গিয়েছে, ওই শ্মশানে মৃতদেহ সৎকার করতে যাওয়া ব্যক্তিরা কয়েকদিন ধরেই এই অভিযোগ তুলছিল কিন্তু তার স্বপক্ষে প্রমাণ মিলল গতকাল রাতে। করোনা আক্রান্ত এক রোগীর মৃতদেহ নিয়ে এসে যখন পরিজন শ্মশানে পৌঁছায় দাহ করার জন্য তখন তার কাছে পনের হাজার টাকা চাওয়া হয় এবং এই টাকা না দিলে গাড়ি থেকে বডি নামানো তো দূর দাহ পর্যন্ত করবে না বলে জানিয়ে দেয় দায়িত্বপ্রাপ্ত ওই সংস্থার কর্মীরা। দুর্গাপুরের কোকওভেন থানার পুলিশকে এই খবর জানানো হয় সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ আসে এবং তাদেরকে বুঝিয়ে ওয়ার্নিং করা হয় এইরকম টাকা তোলাবাজি বন্ধ করার জন্য। এরপর দীর্ঘক্ষন বাক-বিতণ্ডার পর ভোর চারটে নাগাদ মৃতদেহ দাহ হয় তবুও ৪০০০ টাকা দিতে হয়। বিশিষ্ট পুলিশ আধিকারিক সহ দুর্গাপুরের মহকুমা শাসককে বিষয়টি জানানো হয়েছে। মৃতের পরিবার আজ লিখিত অভিযোগ জানিয়েছেন মহকুমাশাসকের কাছে। দুর্গাপুরের মেয়র দিলীপ অগোস্থি নিজেই কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁকে ফোনে বিষয়টি জানানোর পর তিনি বলেন, দুর্গাপুরকে বদনাম করার জন্য শ্মশানের দায়িত্ব যে মেয়র পরিষদের রয়েছে তার কোনো হেলদোল নেই এই কালোবাজারি বন্ধ করার। স্থানীয় কাউন্সিলর ওই ব্যাপারে কোনো হস্তক্ষেপ করছে না কেন সেগুলো তদন্ত হওয়া দরকার রয়েছে।

Advt

Related articles

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে এবার শীর্ষ আদালতে তৃণমূল, শনিতেই শুনানি

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) পরে এবার সুপ্রিম...

CEO মিথ্যে বলেছেন! স্ট্রং রুম নিয়ে DEO-র বক্তব্য তুলে কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের ওয়েব কাস্টিংয়ে স্পষ্ট ধরা পড়েছে পোস্টাল ব্যালটে কারচুপি। তা নিয়ে পরবর্তীতে স্বচ্ছতার দাবিও করেছেন খোদ স্ট্রং...

জটিলতার অবসান, আমেরিকাতেই বিশ্বকাপ খেলবে ইরান, ঘোষণা ফিফার

আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্রের(USA) সঙ্গে যুদ্ধকালীন পরিস্থিতির কারণে আসন্ন ফিফা বিশ্বকাপে(FIFA World Cup 2026 )ইরানের(Iran) খেলা নিয়ে জটিলতার সৃষ্টি...

সিসিটিভি ফুটেজ উধাও! স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে সিইও অফিসের দ্বারস্থ তৃণমূলের প্রতিনিধি দল 

রাজ্যের বিভিন্ন গণনা কেন্দ্রের স্ট্রং রুমে সিসিটিভি নজরদারিতে বড়সড় বিভ্রাটের অভিযোগ তুলে সরব হলো তৃণমূল কংগ্রেস। শুক্রবার এই...