Thursday, June 11, 2026

অক্সিজেনের সমস্যা মেটাতে কম দামের অক্সিজেন কনসেনট্রেটর বানিয়ে তাক লাগালেন NIT দুর্গাপুরের অধ্যাপক

Date:

Share post:

দেশজুড়ে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ার ফলে হাসপাতালে বাড়ছে বেডের আকাল। জোগান নেই পর্যাপ্ত অক্সিজেনের। এই করোনা সংকটকালে করোনা আক্রান্তদের ভরসা অক্সিজেন কনসেনট্রেটর। এবারে মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একেবারে কম দামের পোর্টেবল অক্সিজেন কনসেনট্রেটর বানিয়ে তাক লাগিয়ে দিলেন দুর্গাপুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শিবেন্দু শেখর রায়।

আরও পড়ুন-করোনার জের, পিছিয়ে যেতে পারে উচ্চ মাধ্যমিক, ইঙ্গিত সংসদের

অধ্য়াপক শিবেন্দু শেখর রায় জানাচ্ছেন, পোর্টেবল অক্সিজেন কনসেনট্রেটরটির নাম দেওয়া হয়েছে প্রাণায়াম। তাঁর দাবি, এই কনসেনট্রেটরটি খুব সহজেই বাড়িতে ব্যবহার করা যাবে। অধ্যাপক জানিয়েছেন, ৩-৫ মিনিটের মধ্যেই ৯২ থেকে ৯৪ শতাংশ অক্সিজেন সরবরাহ করতে পারে এই মেশিন। চিকিৎসকের পরামর্শে রোগীর প্রয়োজন মত মেশিনের রেগুলেটর ঘুরিয়ে লিটার প্রতি মিনিট করে দিলেই হবে। বিদ্যুৎ না থাকলেও এটি ব্যাটারির সাহায্যে চালানো যাবে। যদিও এই মেশিনটি বিদ্যুৎ চালিত। যাদের পক্ষে এই মেশিন কেনা সম্ভব নয় তারা ঘণ্টা হিসাবে ভাড়া নিয়েও ব্যবহার করতে পারেন।

শিবেন্দু জানিয়েছেন, এই মেশিনের দাম হবে ৩০ হাজার টাকা। ইতিমধ্যেই মুম্বই ও বেঙ্গালুরু-সহ আরও কয়েকটি জায়গা থেকে একাধিক সংস্থা এই অক্সিজেন কনসেনট্রেটরের প্রযুক্তি নেওয়ার জন্য যোগাযোগ করছে তাঁর সঙ্গে। ইতিমধ্যেই হাওড়া জেলার সঞ্জীবনী হাসপাতাল-এ এই মেশিন ব্যবহার করা শুরু হয়েছে বলেও জানিয়েছেন তিনি। অধ্যাপক জানিয়েছেন, গত বছর করোনার প্রথম ঢেউয়ের সময় যখন অক্সিজেন সংকট দেখা দিয়েছিল সেই সময় এই পোর্টেবল অক্সিজেন কনসেনট্রেটর তৈরি করার কথা ভাবেন শিবেন্দু শেখর রায়।

Advt

Related articles

কংগ্রেস ছেড়ে ফের ‘হাতে’ হাত: ইতিহাসে গুচ্ছ উদাহরণ

রাজধানীর আনাচে-কানাচে এখন কান পাতলেই শোনা যাচ্ছে কংগ্রেসেই (Congress) নাকি মিশে যাচ্ছে তৃণমূল (TMC)! যদিও এই বিষয়ে দুদলের...

ভয়ানক! ওড়িশায় একই লাইনে মুখোমুখি দুটি ট্রেন 

ওড়িশায় (Odisha) ফিরল করমণ্ডল এক্সপ্রেসের স্মৃতি। বৃহস্পতিবার একই লাইনে মুখোমুখি চলে এল দু’টি এক্সপ্রেস ট্রেন। ভুবনেশ্বরের ঝাড়পাড়া ব্রিজ...

‘দুর্দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানো আমার কর্তব্য’, স্পষ্ট করলেন শত্রুঘ্ন

স্পিকারকে দেওয়া চিঠিতে এখনও স্বাক্ষর করেননি সাংসদ শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)। কিন্তু তার আগেই তাঁকে নিয়ে শুরু হয়েছে...

FIFA World Cup: ১৬ ভেন্য়ুতে বিশ্বসেরা হওয়ার লড়াই, এক নজরে দেখুন সেরা স্টেডিয়ামগুলি

মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই শুরু ফুটবল বিশ্বকাপ(FIFA World Cup)। আমেরিকা, মেক্সিকো, কানাডা এই তিন দেশে খেলবে ৪৮...