Saturday, May 2, 2026

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন প্রাক্তন টিটি তারকা বেণুগোপাল চন্দ্রশেখর

Date:

Share post:

খেলার জগতে নক্ষত্রপতন। এবার করোনায়( corona) আক্রান্ত হয়ে মারা গেলেন বেণুগোপাল চন্দ্রশেখর (Venugopal Chandrasekhar)। বুধবার সকালে চেন্নাইয়ের এক হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৩ বছর।

ভারতীয় টেবিল টেনিস মহলে ‘চন্দ্র’ নামেই পরিচিত ছিলেন চন্দ্রশেখর। কেরিয়ারে ভারতের হয়ে এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস ও বিশ্ব মিটে খেলেছেন তিনি। ১৯৮০ র দশকে অন্যতম সেরা টেবিল টেনিস খেলোয়াড় ছিলেন চন্দ্র। পেয়েছেন অর্জুন পুরস্কারও।

কিন্তু মাত্র ২৫ বছর বয়সেই ছন্দপতন ঘটে। সেই সময় থমকে যায় চন্দ্রশেখরের খেলোয়াড় জীবন। ১৯৮৪ সালে হাঁটুতে অস্ত্রোপচার করান তিনি। কিন্তু ভুল চিকিৎসার জন্য প্রায় মারাই যাচ্ছিলেন টিটি তারকা। ভুল চিকিৎসার জন্য কথা, দৃষ্টিশক্তি ও হারান তিনি। থমকে যায় উজ্জ্বল কেরিয়ার। বহু চেষ্টার পর, বিদেশে গিয়ে চিকিৎসার করানোর পর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন চন্দ্রশেখর। তবে বুধবার যেন সব লড়াই শেষ করে দেয়। করোনার কাছে হার মানলেন বেণুগোপাল চন্দ্রশেখর।

আরও পড়ুন:নিজেকে ফিট রাখতে ঘাস কাটলেন পন্থ

Advt

Related articles

অসহায় শিশুর পাশে পুলিশ, বি নেগেটিভ রক্ত দিয়ে নজির রাজগঞ্জের আইসির

উর্দিধারী পুলিশের কঠোর আবরণের আড়ালে যে এক সংবেদনশীল মন লুকিয়ে থাকে, তার প্রমাণ মিলল শুক্রবার। থ্যালাসেমিয়ায় আক্রান্ত তিন...

৯ ঘণ্টা পর সিজিও-র বাইরে সুজিত: ‘তদন্তে সহযোগিতা করব, তবে যেন হেনস্থা না হয়’ 

পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার ইডি-র ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। তবে সংবাদমাধ্যমের মুখোমুখি...

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে এবার শীর্ষ আদালতে তৃণমূল, শনিতেই শুনানি

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) পরে এবার সুপ্রিম...

CEO মিথ্যে বলেছেন! স্ট্রং রুম নিয়ে DEO-র বক্তব্য তুলে কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের ওয়েব কাস্টিংয়ে স্পষ্ট ধরা পড়েছে পোস্টাল ব্যালটে কারচুপি। তা নিয়ে পরবর্তীতে স্বচ্ছতার দাবিও করেছেন খোদ স্ট্রং...