Tuesday, March 17, 2026

কয়লাখনির কয়লা ডিপোতে আগুন, চাঞ্চল্য আসানসোলের কোলিয়ারিতে

Date:

Share post:

পশ্চিম বর্ধমান(South Bardhaman) জেলার আসানসোলের(Asansol) ভানোর খোলামুখ কয়লাখনির কয়লা ডিপোতে আগুন(Fire) লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল কোলিয়ারি এলাকায়। গত দু দিন ধরে জ্বলতে থাকা কয়লা ব্যাপক রূপ নেয় বুধবার সকালে। যদিও ঘটনাস্থলে দেখা যায় শুধুমাত্র দুটি জলের ট্যাংকার। যা দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। যদিও কি কারণে আগুন লাগল সে বিষয়ে মুখ খুলতে চায়নি খনি কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের(central government) আওতাধীন ইস্টার্ন কলফিল্ড লিমিটেডের(eastern coalfield limited) ভানোর খোলামুখ খনির কয়লা উত্তোলনের দায়িত্ব দেওয়া হয়েছে এক বেসরকারি কোম্পানিকে। যে কোম্পানির মালিক পক্ষের লোক হিসেবে সাংসদ অর্জুন সিংয়ের নাম উঠে আসছে। খনি সার্ভেয়ারের কথায় — দীর্ঘদিন ধরে উক্ত মজুত কয়লা ডেসপ্যাচ করা হয়নি বলে এই আগুন লেগেছে বলে জানা যাচ্ছে। কোলিয়ারি এর ভাষায় যাকে স্পনটেনিয়াস ফায়ার বলা হয়।

আরও পড়ুন:নানুরে ভোটের পরবর্তী হিংসার বলি এক তৃণমূল কর্মী

সূত্রের খবর, ট্যাংকার এর জল দিয়ে এই আগুন নেভানো যায় না। যতক্ষণ সমস্ত কয়লা স্থানান্তরিত করা না যাবে ততক্ষণ আগুন থেকেই যায়। এটাই কয়লা অঞ্চলের চরিত্র। প্রসঙ্গত, অবৈধ কয়লার ক্ষেত্রে সিবিআইয়ের হানায় প্রমাণিত হয়েছে সরকারি কয়লাখনি থেকে কয়লা লুটের ঘটনা। সেই ক্ষেত্রে কয়লায় আগুন ধরিয়ে চুরির কয়লার হিসেব মেটাতে এমনটা হতে পারে এমন ঘটনার সন্দেহ প্রকাশ করছে ওয়াকিবহাল মহল। যদিও এ বিষয়ে মুখ খোলেনি খনির উচ্চ আধিকারিকরা।

Advt

spot_img

Related articles

বলিউডে দুঃসংবাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী নবনীন্দ্র 

সাতসকালে দুঃসংবাদ, ৭৬ বছর বয়সে প্রয়াত ভারতীয় বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী নবনীন্দ্র বেহেল (Navnindra Behl)। বর্ষীয়ান অভিনেত্রীর ছেলে...

কাবুলের হাসপাতালে পাকিস্তানি বিমান হামলা, মৃত অন্তত ৪০০!

রাতের অন্ধকারে ভয়ঙ্কর হামলা চালাল পাকিস্তান(Pakistan air strike in Afghanistan)! নিমেষের মধ্যেই হাসপাতালে মৃত্যু ৪০০ জনের, আহত ২৫০-র...

প্লেব্যাক ছাড়তে চলেছেন শ্রেয়া! বড় সিদ্ধান্তের পথে বঙ্গতনয়া

অরিজিৎ সিংয়ের পর এবার কি শ্রেয়া ঘোষালও (Shreya Ghoshal) প্লেব্যাক জগতকে বিদায় জানাতে চলেছেন? গায়িকার সাম্প্রতিক এক মন্তব্যে...

পহেলগামের রিসর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কিত পর্যটকরা

জম্মু-কাশ্মীরের পহেলগামের (Pahelgam, Jammu and Kashmir) লারিপোরা এলাকার এক রিসর্টে সোমবার রাতে আগুন লেগে যায়। গভীর রাতে রিসর্টের...