Saturday, June 20, 2026

নানুরে ভোটের পরবর্তী হিংসার বলি এক তৃণমূল কর্মী

Date:

Share post:

নানুরে ভোটের পরবর্তী হিংসার বলি এক তৃণমূল (Tmc) কর্মী। নির্বাচনের ফল ঘোষণার পরের দিন রানিনগর গ্রামে রাজনৈতিক সংঘর্ষে ২ তৃণমূল কর্মী গুরুতর জখম হন। তাঁদের মধ্যে শ্যামল দাস নামে এক কর্মীর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে তাঁর মৃত্যু হয়।

নানুরের তৃণমূল বিধায়ক বিধান মাজির (Bidhan Maji) অভিযোগ, ভোটে হেরে প্রতিহিংসাবশত তৃণমূল কর্মীদের উপর হামলা চালায় বিজেপি (Bjp)।

যদিও তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। নানুরের পরাজিত বিজেপি প্রার্থী তারকেশ্বর সাহার অভিযোগ, ভোটের ফল ঘোষণার পরের দিন রানিনগর গ্রামে তৃণমূল কর্মীদের সঙ্গে গ্রামবাসীদের সংঘর্ষ বাধে।

আরও পড়ুন- “ভ্যাকসিন উৎপাদন বাড়ান, বাংলায় জমি দিতে তৈরি আমরা”, মোদিকে চিঠি মমতার

Advt

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...