Tuesday, March 3, 2026

কোভিডমুক্ত হওয়ার পর কী কী খাবেন? বলিউড তারকাদের পুষ্টিবিদের ঘরোয়া পরামর্শ

Date:

Share post:

নামিদামি বিদেশি ডায়েট নয়। বরং সহজলভ্য ও দেশজ খাবারেই মিলবে সঠিক পুষ্টি (nutrition)। বলিউড তারকাদের পুষ্টিবিদ রুজুতা দিয়েকর সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ডায়েট চার্ট পোস্ট করে জানিয়েছেন সদ্য কোভিডমুক্ত (covid free) হয়েছেন যারা এবং বাড়িতেই যাদের চিকিৎসা চলছে তারা সারাদিন কী কী খেলে সুস্থ থাকবেন, কোভিড পরবর্তী দুর্বলতা কাটিয়ে উঠতে পারবেন। করিনা কাপুর, আলিয়া ভাটদের পুষ্টিবিদের দেওয়া ডায়েট চার্টে (diet chart) চোখ বোলাতে পারেন আপনিও।

সকালে খালি পেটে গোটা দশেক কিশমিশ এবং সারা রাত ভিজানো কয়েকটি আমন্ড খেতে হবে। আমন্ডে আছে যথেষ্ট প্রোটিন এবং কিশমিশে আয়রন রয়েছে।

জলখাবারে রাগি দিয়ে তৈরি দোসা বা এক বাটি পরিজ খাওয়া যেতে পারে। জলখাবারের জন্য খুবই ভাল।

দুপুরের খাবারে রুটির সঙ্গে একটি সবজির তরকারি, স্যালাড আর ঘরোয়া প্রোটিনযুক্ত কোনও খাবার খাওয়া যায়। পাতে এক চামচ ঘি অত্যন্ত জরুরি বলে মনে করেন পুষ্টিবিদ রুজুতা। মিষ্টি খেতে ইচ্ছে করলে একটু গুড় খাওয়া যেতে পারে।

রাতের খাবারে খিচুড়ি খাওয়ার পরামর্শ দিয়েছেন এই পুষ্টিবিদ। খিচুড়ি সহজপাচ্য ও একইসঙ্গে পুষ্টিকর।

এছাড়া সারাদিন পর্যাপ্ত পরিমাণ জল, লেবুর রস, দইয়ের ঘোল বা লস্যি খাওয়ার পরামর্শ দিয়েছেন সেলেব্রিটি পুষ্টিবিদ।

 

spot_img

Related articles

চন্দ্রগ্রহণের জেরে পিছিয়ে গেল সূর্যদের অনুশীলন! নিয়ম ভেঙে শাস্তির মুখে সঞ্জু?

আগামী বৃহস্পতিবার টি২০ বিশ্বকাপের (T20 World Cup )সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত। সোমবারই মুম্বইয়ে পৌছে যায় টিম ইন্ডিয়া।...

ইরানের মিসাইল রেঞ্জে শাহরুখ-সলমনদের ভিলা, দুবাইয়ের নিরাপত্তা নিয়ে চিন্তায় সেলেব্রিটিরা 

ট্যাক্স-ফ্রি আভিজাত্য আর নিশ্চিদ্র নিরাপত্তার ভরসায় আরব সাগরের তীরে দ্বিতীয় ঘর বেঁধেছিলেন বিশ্বের তাবড় সেলেব্রিটিরা। কিন্তু পশ্চিম এশিয়ার...

সংসদীয় রাজনীতির জাতীয় ময়দানে নীতীন নবীন: বিজেপির ৯ মনোনয়নে মাত্র ১ মহিলা

একেবারে অনামী রাজনীতিককে বিজেপির জাতীয় সভাপতি পদে তুলে এনে কার্যত মোদি-শাহরা বিজেপিতে নিজেদের ক্ষমতাকে কায়েম রাখারই ব্যবস্থা করেছিলেন।...

রিচার পর সোনিয়া, সোনার মেয়ের নামে ফের বিচারাধীন তকমা নির্বাচন কমিশনের

গোটা এসআইআর (SIR) পর্বে সাধারণ মানুষদের মতোই দেশের হয়ে প্রতিনিধিত্ব করা ক্রীড়াবিদদেরও কমিশনের শুনানির মুখে পড়তে হয়। তাদের...