Friday, May 15, 2026

ভিন রাজ্য থেকে ভেসে আসতে পারে মরদেহ, মালদহে নদীতে কড়া নজরদারি প্রশাসনের

Date:

Share post:

ভিন রাজ্যে (neighbor states) নদীর জলে ভাসছে সারি সারি মরদেহ। আর সেই দেহ জলে ভেসে ভেসে এরাজ্যের সীমায় ঢুকে পড়তে পারে। তাই গোটা মালদহ ( Maldah)জুড়ে করা লাল সর্তকতা জারি (Red alert)করা হয়েছে। সতর্ক করা হয়েছে জেলাশাসক, পুলিশ সুপার এবং প্রতিটি থানাকেও। তবে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে এ নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। প্রশাসন সব রকম ভাবে প্রস্তুত রয়েছে। সেইসঙ্গে সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে।

পড়শি রাজ্য বিহার (Bihar), উত্তরপ্রদেশ (Uttar Pradesh) এবং মধ্যপ্রদেশ্ (Madhya Pradesh) নদীতে ভাসছে একের পর এক মৃতদেহ। বিশেষজ্ঞ ও চিকিৎসকদের (experts)অনুমান দেহগুলি করোনা আক্রান্তদেরই(Corona patient)। সবকটিই অর্ধ দগ্ধ অবস্থায় পড়ে রয়েছে। পাশাপাশি গবেষকরা বলছেন জলে যে কোনও জীবাণু দীর্ঘদিন সজীব থাকতে পারে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, জলে ভাসতে থাকা মৃতদেহগুলি থেকে কি সংক্রমণ ছড়াতে পারে? ইতিমধ্যেই জেলা প্রশাসন এ ব্যাপারে পদক্ষেপ নিয়েছে। মানিকচকের বিহার এবং পশ্চিমবঙ্গে গঙ্গার জলসীমায় জাল বেবং বাঁশ নিয়ে প্রশিক্ষিত মাঝি এবং জেলেদের প্রস্তুত রাখা হয়েছে। কোন দেহ যাতে ভেসে এদিকে আসতে না পারে সে দিকে কড়া নজর রাখা হচ্ছে। প্রশাসনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে দেহগুলি কে নির্দিষ্ট জায়গায় সরিয়ে নিয়ে সৎকারের ব্যবস্থা করতে হবে। মাটির অন্তত ৫ ফুট নিচে সেগুলির সৎকার করা হবে। দেহগুলিকে যাতে পূর্ণ সম্মান দেওয়া হয় সে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জলের মাধ্যমে যাতে কোনো জীবাণু ছড়িয়ে না পড়ে তাই জল শোধনেরও ব্যবস্থা করা হয়েছে। তবে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে এ নিয়ে অযথা আতঙ্কিত না হতে। সব রকম ভাবে প্রস্তুত রয়েছে।

 

Related articles

ভোট লুঠ হয়েছে, গণতান্ত্রিক উপায়ে বদলা নেব: মমতা, তৃণমূল নেতৃত্বকে আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ানোর নির্দেশ

ভোট লুঠ হয়েছে। গণতান্ত্রিক উপায়ে এর বদলা নেব। শুক্রবার, কালীঘাটে পরাজিত প্রার্থীদের নিয়ে বৈঠক মত তৃণমূল (TMC) সভানেত্রী...

লালকেল্লা বিস্ফোরণ মামলায় চাঞ্চল্যকর মোড়, জঙ্গি যোগের ইঙ্গিত-সহ চার্জশিট জমা NIA-এর

দিল্লির লালকেল্লা (Red Fort in Delhi) সংলগ্ন ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণ মামলার তদন্তে অগ্রগতি। প্রায় ৬ মাস তদন্তের...

আংশিক ভার্চুয়াল সুপ্রিম কোর্ট: জ্বালানি বাঁচাতে বিচারপতিদের কার পুল

জ্বালানি সংকটে কেন্দ্রের নীতি মেনে এবার পদক্ষেপ গ্রহণ দেশের শীর্ষ আদালতের। ইরান-আমেরিকা যুদ্ধ পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের সচেতনতামূলক প্রচারকে...

৩ মাস কোনও যোগদান নয়: বিজেপি রাজ্য নেতৃত্বের সিদ্ধান্তে মান্যতা বনসলের

বাংলায় বিধানসভা নির্বাচনের আগে বড়োসড়ো যোগদান কর্মসূচি চালিয়েছিল বিজেপি। তবে নির্বাচন পরবর্তীতে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। একদিকে নির্বাচন পরবর্তী...