Thursday, May 14, 2026

কোভিশিল্ডের প্রথম ও দ্বিতীয় ডোজের ব্যবধান বেড়ে ১২-১৬ সপ্তাহ করার প্রস্তাব

Date:

Share post:

টিকা নেওয়ার ব্যবধ্যান আরও খানিকটা বাড়ানোর পরামর্শ দিল কেন্দ্রীয় সরকারি প্যানেল, ন্যাশনাল ইমিউনিজেশন টেকনিকাল অ্যাডভাইসরি গ্রুপ(এনটিএজিআই)। এতদিন কোভিশিল্ডের প্রথম ডোজ নেওয়ার ৫৮দিন পরে দ্বিতীয় ডোজ নিতে হত। বৃহস্পতিবার এই ব্যবধান ১২ থেকে ১৬ সপ্তাহ করার পরামর্শ দিল সরকারি প্যানেল। যদিও কোভ্যাক্সিনের ক্ষেত্রে এখনও এধরণের কোনও প্রস্তাব দেওয়া হয়নি।

টিকাকরণ কর্মসূচি শুরু হওয়ার পর থেকে প্রথমবার ২৮ দিনের মাথায় দ্বিতীয় ডোজ নেওয়ার নির্দেশিকা দেওয়া হয়েছিল। তবে পরে তা পরিবর্তন করে ব্যবধান ৬ থেকে ৮ সপ্তাহ করা হয়। দ্বিতীয়বার তা আরও বাড়িয়ে ব্যবধান ১২ থেকে ১৬ সপ্তাহ করা হয়েছে। বিশেষজ্ঞদের কমিটি মার্চ মাসে কেন্দ্র এবং রাজ্যগুলিকে জানায়, ‘ভাল ফলের জন্য’ টিকার ব্যবধান ৬ থেকে ৮ সপ্তাহ করতে। বর্তমানে টিকা দেওয়ার ক্ষেত্রে এই ব্যবধানই মানা হচ্ছে। কিন্তু এবার তা আরও বাড়ানো হওয়ায় টিকার স্টক নিয়ে প্রশ্ন উঠেছে।

এছাড়াও টিকাকরণ প্রসঙ্গে এনটিএজিআই বলছে, কোভিড আক্রান্তরা সেরে ওঠার ৪ থেকে ৬ সপ্তাহ পরে টিকা নিতে পারবে। এছাড়াও অন্তসত্ত্বা মহিলারা কোন টিকা নেবেন তা তারা নিজেরাই বাছতে পারবেন। এমনকি প্রসবের পর মহিলারাও যেকোনও সময় টিকা নিতে পারবেন। এ ব্যাপারে এক সরকারি আধিকারিক জানিয়েছেন,  ‘‘কোভিড থেকে সেরে ওঠার ৬ মাস পর টিকা দেওয়া উচিত। এতে অ্যান্টিবডির প্রতিক্রিয়া বৃদ্ধি পাবে। এখন কোভিড রিপোর্ট নেগেটিভ আসার ১৪ দিন পরই টিকা নেওয়া যায়।’’

Advt

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...