Saturday, May 16, 2026

‘করোনারও বেঁচে থাকার অধিকার আছে,’ আজব দাবি উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

মারণ করোনাভাইরাসের(coronavirus) জেরে বেহাল অবস্থা দেশবাসীর। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। নাজেহাল মানুষ যখন ভয়াবহ এই করোনাভাইরাস থেকে মুক্তির পথ খুঁজছে, ঠিক সেইসময় করোনার ‘বেঁচে থাকার অধিকার’ নিয়ে সওয়াল করলেন উত্তরাখণ্ডের(Uttarakhand) প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা(BJP leader) ত্রিবেন্দ্র সিংহ রাওয়াত(trivendra Singh Rawat)। জানালেন করোনাভাইরাসও একটি জীব তারও বেঁচে থাকার অধিকার রয়েছে। তাঁর এহেন মন্তব্যে রীতিমতো বিতর্ক শুরু হয়েছে।

আরও পড়ুন:বিজেপি নেতার কীর্তি, ঘুষের টাকা ফেরত দিতে না পেরে বাড়িতেই খুন!

বৃহস্পতিবার করোনাকে একটি জীব উল্লেখ করে তিনি জানান, “ভাইরাসেরও বেঁচে থাকার অধিকার রয়েছে।” তাঁর কথায়, দার্শনিক দিক দিয়ে দেখলে বলা যায় করোনাভাইরাস একটি জীব। আমাদের মত তাদের বেঁচে থাকার অধিকার আছে। কিন্তু আমরা মানুষ মনে করি নিজেদের সবচেয়ে বুদ্ধিমান। তাই ওদের ধ্বংস করতে নেমে পড়েছি। আর এই জন্য মিউটেশনের মাধ্যমে ভাইরাস প্রতিনিয়ত নিজের চরিত্র ও বৈশিষ্ট্য বদল করছে। একইসঙ্গে তিনি আরো যোগ করেন, নিরাপদ থাকতে মানুষের উচিত এই ভাইরাসকে খতম করা। নিজেদের সুরক্ষিত রাখতে এর থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা দরকার। তবে ভাইরাসের সমর্থনে উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্য রীতিমতো ট্রোল হতে শুরু করে সোশ্যাল মিডিয়ায়। শুরু হয়ে যায় সমালোচনা। রাওয়াতকে কটাক্ষ করে এক ব্যক্তি লেখেন, এই ভাইরাসকে সেন্ট্রাল ভিস্তায় আশ্রয় দেওয়া উচিত।

Advt

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...