Sunday, May 17, 2026

যাত্রী সংখ্যা তলানিতে, কলকাতা থেকে বাতিল ৪০টি উড়ান

Date:

Share post:

ভাইরাস সংক্রমণ বেড়েছে দেশজুড়ে। বিভিন্ন জায়গায় যাতায়াতে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি হয়েছে। খুব প্রয়োজন ছাড়া কেউ বেরচ্ছেন না। বন্ধ পর্যটন। এই পরিস্থিতিতে যাত্রীসংখ্যা তলানিতে ঠেকেছে বিমানের (Plane)। অস্বাভাবিক হারে যাত্রী সংখ্যা কমে যাওয়ায় কলকাতা (Kolkata) থেকে বাতিল করে হয়েছে ৪০টির মতো উড়ান। বিভিন্ন রুটে (Route) বাতিল হয়েছে এই উড়ান।

কোভিড সংক্রমণের আশঙ্কায় বিমানে চড়তেও ভয় পাচ্ছেন অনেকে। নিতান্ত জরুরি প্রয়োজন না থাকলে কেউই বাইরে যেতে চাইছেন না। বিমান সফরে প্রায় ৪ লক্ষ যাত্রী কমে গিয়েছে। কম সংখ্যক যাত্রী নিয়ে বিমান চললে আর্থিক ক্ষতি বেশি। তাই আগেই একাধিক উড়ান বাতিল করা হয়েছে।

আগেরবার লকডাউনে প্রায় ৭ মাস বন্ধ ছিল উড়ান পরিষেবা। বিপুল ক্ষতির মুখে পড়তে হয়েছিল বিমান সংস্থাগুলিকে। সেই পরিস্থিতিতে একাধিক কর্মীকে ছাঁটাই করা হয়। এবার দেশজুড়ে লকডাউন না হওয়ায় উড়ান চলাচল বন্ধ হয়নি। তবে যাত্রী সংখ্যা কমে যাওয়ায় ক্ষতির আশঙ্কা করেছে সংস্থাগুলি।

আরও পড়ুন- ‘প্রধানকে বলো’, ফোন করলেই অসহায় গ্রামবাসীর কাছে পৌঁছে যাচ্ছে সাহায্য

Related articles

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...