Sunday, May 17, 2026

করোনার ছোবল কীভাবে? ‘গণদর্পণ’-এর পথিকৃৎ ব্রজর দেহ বিরল অটোপ্সিতে

Date:

Share post:

মৃত্যুর পরেও অনন্য নজির গড়ে গেলেন ব্রজ রায়(Braja Ray)। এ রাজ্যে দেহদানের পথিকৃৎ এবং “গণদর্পণ” সংগঠনের প্রাণ পুরুষ ব্রজবাবু। তাঁর দেহ যে দান করে যাবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু শুক্রবার ঘটে গেল আর একটি ঘটনা। কী সেই ঘটনা?

সম্ভবত এশিয়ার প্রথম মানুষ হিসাবে ব্রজ রায়ের দেহ অটোপ্সি করা হল। অর্থাৎ করোনায় মৃত্যু হলেও এই ভাইরাস দেহের কোন অংশকে আক্রমণ করে অচল করে দিয়েছে, সেটাই দেখা হয় এই পরীক্ষার মাধ্যমে। শুক্রবার প্রায় দেড় ঘন্টা ধরে পিজি হাসপাতালে ব্রজবাবুর দেহর অটোপ্সি হয়। এরপর সে নিয়ে চলবে পরীক্ষা-নিরীক্ষা। এই পরীক্ষা নিশ্চিতভাবে জানিয়ে দেবে কোভিড ভাইরাসের আক্রমণের ধরণ। এবং কোথায় কোথায় আক্রমণ করে, তার প্রাথমিক ধারণা তৈরি করে দেবে। ‘গণদর্পন’-এর অন্যতম কর্মকর্তা শ্যামল চট্টোপাধ্যায় জানান, উনি পথিকৃৎ ছিলেন দেহ দানের। আর উনি ফের করোনার প্রাণঘাতী রূপ ধরার গবেষণায় সাহায্য করে গেলেন। এটাই বোধহয় এই সময়ের সেরা উদাহরণ।

আরও পড়ুন:করোনা বিধি না মেনে বিয়েবাড়ি, গুজরাটে ১০ দিনে গ্রেফতার ২০০

Advt

Related articles

মাতৃহারা লিয়েন্ডার পেজ: অলিম্পিয়ানের মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল তারকা ও অলিম্পিয়ান জেনিফার পেজ (Jennifer Paes), যিনি কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander...

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...