Thursday, May 14, 2026

ভোটের ফলাফল বিশ্লেষণে দিলীপের ডাকা বৈঠক এড়াচ্ছেন দলবদলু থেকে হেরো প্রার্থীরা

Date:

Share post:

সদ্য সমাপ্ত বাংলার একুশের হাইভোল্টেজ বিধানসভা ভোট (West Bengal Assembly Election) নজিরবিহীন আট দফার এই ম্যারাথন ভোট নিয়ে তাবড় রাজনৈতিক বিশেষজ্ঞ ও নেতাদের অনুমান ডাহা ফেল। এদিকে বিজেপি (BJP) ক্ষমতায় আসবে ধরে নিয়ে প্রধানমন্ত্রী মোদি (PM Modi), স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit sha) থেকে শুরু করে অর্ধেক কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য, বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ডেইলি প্যাসেঞ্জার হয়ে প্রচারে ঝড় তুলেছিলেন। শুধু তাই নয়, এ রাজ্য থেকে নির্বাচিত চার লোকসভার সাংসদ (MP) ও রাষ্ট্রপতি মনোনীত রাজ্যসভার বিজেপি সাংসদ পর্যন্ত রাজ্যের মন্ত্রী হওয়ার বাসনায় ভোটের লড়াইয়ে নেমেছিলেন। তিন হেরেছেন, বাকি দু’জন জেতার পর ইস্তফা দিয়েছেন। আবার বিজেপির অনেক স্বঘোষিত “হেভিওয়েট” মুখ থুবড়ে পড়েছেন।

কমপক্ষে ২০০ আসন নিয়ে দল ক্ষমতায় আসার স্বপ্ন দেখিয়েছিল। অচিরেই সেই স্বপ্ন ভঙ্গ হয়েছে। ২০০ তো দূরের কথা প্রশান্ত কিশোরের(PK) দাবি মতো ডাবল ডিজিট পার করতে পারেনি গেরুয়া শিবির। আপাতত ফলাফল নিয়ে চলছে কাটাছেড়া। দলের ভরাডুবি নিয়ে চলছে দলীয় তদন্ত। সবমিলিয়ে রাজ্য বিজেপির অন্দরে তোলপাড়।

ভোটের আগে থেকে যাঁরা লাফালাফি করছিলেন সবচেয়ে বেশি, গণনার পর তাঁদের অনেকেই বেপাত্তা। ভোটের আগে বিজেপির অট্টালিকা সম হেস্টিংস দদফতরে হইহই ব্যাপার ছিল, এখন সেখানে ধুপ দেওয়ার লোক পর্যন্ত নেই। ভোটের ফলাফল পর্যালোচনায় রাজ্য শীর্ষ নেতৃত্বের ডাকা বৈঠকেও সাড়া দিচ্ছেন না অনেকে। বিশেষ করে ভোটের আগে দলবদলু পরাজিত অনেক প্রার্থীর সঙ্গে যোগাযোগ পর্যন্ত করা যাচ্ছে না বলে জানা গিয়েছে রাজ্য বিজেপি সূত্রে। কারও মোবাইলে সুইচ অফ তো কেউ ফোন তুলছেন না নেতাদের।

বিভিন্ন জেলার পরিস্থিতি পর্যালোচনার জন্য বিজেপির হেস্টিংস দফতরে ডাকা বৈঠকে উপস্থিতির হার ছিল নগন্য। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) এবং বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।বৈঠকে ডেকেছিলেন। কিন্তু সেখানে দলের প্রথম সারির অধিকাংশ নেতা এবং পদাধিকারীরা গরহাজির ছিলেন।

জানা গিয়েছে বঙ্গ বিজেপির পাঁচজন সাধারণ সম্পাদকের মধ্যে বৈঠকে উপস্থিত ছলেন মাত্র ২ জন। সায়ন্তন বসু এবং সঞ্জয় সিং। অনুপস্থিত ছিলেন জ্যোতির্ময় সিং মাহাতো, রথীন বসু, লকেট চট্টোপাধ্যায়রা। এছাড়াও অনুপস্থিতির তালিকায় বিশেষভাবে উল্লেখযোগ্য রাজীব বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী দত্ত, ভারতী ঘোষরা। এঁরা প্রত্যেকেই হেরেছেন।

আরও পড়ুন- অফিস যাত্রীদের বাড়ি ফেরাতে শনিবার বিকেল থেকে ১০০ টি অতিরিক্ত বাস নামাল নবান্ন

জয়-পরাজয় হতেই পারে, কিন্তু দলের প্রতি দায়বদ্ধ থেকে শীর্ষ নেতৃত্বের ডাকা বৈঠক এভাবে এড়িয়ে যাওয়ার কারণ কী? অনেকেই বিষয়টিকে কোভিড পরিস্থিতি বলে ঢাকা দেওয়ার চেষ্টা করলেও রাজ্য বিজেপির অন্দরে অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে অন্য কথা। দলের একটা বড় অংশ ও আদি বিজেপির অনেকেরই দাবি, নেতাদের অনেকেই দলে এসেছিলেন শুধু বিধায়ক কিংবা মন্ত্রী হতে। ভোটে হেরে যাওয়ার পর তারা বেপাত্তা। আসলে এই সকল নেতা-নেত্রীরা ধান্দাবাজ, নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই এমন দাবি করছেন।

আরও পড়ুন- আগামী ১৫ দিন দেশের জন্য গুরুত্বপূর্ণ, দাপট কমছে করোনার, দাবি কেন্দ্রের

Advt

 

Related articles

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...