Monday, April 27, 2026

নয়া নিষেধাজ্ঞায় কলকাতার ৩০ এলাকায় নাকা চেকিং, নিয়ম ভাঙলেই আইনি ব্যবস্থা

Date:

Share post:

রাজ্যে করোনা রুখতে শনিবার একাধিক বিধি-নিষেধ জারি করেছে নবান্ন। আগামী ৩০ মে পর্যন্ত রাজ্যে কার্যত লকডাউন চলবে। রাজ্যের জারি করা নয়া নির্দেশিকা সফল করতে তৈরি প্রশাসনও। রবিবার সকাল থেকে কলকাতার মোট ৩০টি জায়গায় থাকবে নাকা চেকিং। শহরের প্রতিটি বাজারের ওপরেও কড়া দৃষ্টি রাখবে প্রশাসন। চলবে টহলদারিও। কোনও জরুরী কারণ ছাড়া বের হলেও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এলাকাভিত্তিক জমায়েতের দিকেও নজর রাখবে প্রশাসন।

কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, লকডাউন সফল করার জন্য গত বছরের থেকে শিক্ষা নিয়ে স্ট্র্যাটেজি নিয়েছে। শহরের ৩০ টি জায়গায় থাকছে নাকা চেকিং। বাইরে বের হওয়া প্রায় সব গাড়িকেই চেক করবে পুলিশ। নাকা চেকিংয়ে থাকা পুলিশকর্মীদের ও আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে, অকারণে গাড়ি নিয়ে বের হলেই যেন সেই ব্যক্তিকে ধরা হয়। কোনও কারণ ছাড়াই কেউ হেঁটে ঘোরাঘুরি করলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বেলার দিকে বা দুপুরে কেউ মিষ্টি কেনার নাম করে বের হলেও তাঁকে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হতে পারে। পাশাপাশি ব্যঙ্কে যাওয়ার নাম করে বাইরে বেরোলেও তাঁকে প্রয়োজনীয় নথি দেখাতে হবে পুলিশকে। একইসঙ্গে প্রত্যেকে যাতে মাস্ক পড়ে থাকেন ও বাজার চলাকালীন পারস্পরিক দূরত্ব মেনে চলেন, সে ব্যাপারেও মাইকিং করা হচ্ছে।

আরও পড়ুন- ফের শুরু কলকাতা পুলিশের ই-পাস, কীভাবে আবেদন করবেন দেখে নিন

Advt

 

Related articles

পাল্টানো দরকার… চাই না অসীম সরকার: স্লোগান পাল্টে মতু্য়াদের হয়ে বিজেপিকে তোপ অভিষেকের

“আমি মোদিজির সঙ্গে একটা কথায় একমত, মোদিজি বলছেন পাল্টানো দরকার। আমি বলছি, পাল্টানো দরকার, আর চাই না অসীম...

ভোটের আগে উত্তপ্ত ভাঙড়! শওকতের গাড়িতে ISF-এর হামলার অভিযোগ

দ্বিতীয় দফা ভোটের ঠিক দু'দিন ফের উত্তপ্ত ভাঙড়! রবিবার রাতে ভাঙড় বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শওকত মোল্লার ওপর...

IPL: স্বামীর খেলায় আবেগপ্রবণ প্রিয়া, সাজঘর থেকেই পরিবারের সঙ্গে দেখা করলেন রিঙ্কু

নাইটদের দ্বিতীয় জয়ের নায়কও রিঙ্কু সিং(Rinku Singh)। ইডেন থেকে একানা রিঙ্ক ছন্দ ফিরতেই জয়ে ফিরেছে কেকেআর(KKR)। তবে রবিবার...

ভোটবঙ্গে পুলিশ পর্যবেক্ষক-বিজেপি প্রার্থীর গোপন বৈঠক ইস্যুতে হাইকোর্টে তৃণমূল

ভোটের আগে পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে বিজেপি প্রার্থীর গোপন বৈঠক নিয়ে মগরাহাটের (Magrahat) প্রচার সভা থেকে সরব হয়েছিলেন অভিষেক...