Friday, April 24, 2026

ঘাটতি মেটাতে রক্তদান শিবির মালদহে

Date:

Share post:

মালদহ জেলা জুড়ে ব্লাড সেন্টারে রক্ত সংকট ঘাটতি মেটাতে মারিয়া চেষ্টা করছেন বিভিন্ন সংগঠন। এই চরম সংকটময় সামাজিক পরিস্থিতিতে এই করোনা মহামারির মধ্যেই সরকারি স্বাস্থ্যবিধি মেনে হবিবপুর ব্লকের ৯মাইল নবীন শ্যামা সংঘের উদ্যোগে পাকুয়াহাট সমাবেত প্রয়াস ও ভারত স্কাউট অ্যান্ড গাইডস মালদহ জেলা শাখার সহযোগিতায় হবিবপুর ব্লকের ৯ মাইল বাসস্ট্যান্ডে রবিবার এক ভ্রাম্যমাণ রক্তদান শিবির আয়োজন করা হয়।

এই ভ্রাম্যমাণ রক্তদান শিবিরে কোভিড বিধি মেনে মোট ২৫জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। উপস্থিত ছিলেন পাকুয়াহাট সমাবেত প্রয়াসের সভাপতি ডা: তুষার কান্তি বনিক, ভারত স্কাউট অ্যান্ড গাইডস মালদা জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা, মালদা মেডিক্যাল কলেজের ব্লাড সেন্টারে চিকিৎসক ডা: সুশান্ত ব্যানাজি, সুরজিৎ মন্ডল, ৯মাইল নবীন শ্যামা সংঘের সভাপতি সাগর মুর্মূ, অনুপ চৌধুরী সহ অন্যান্যরা। সকল রক্তদাতাকে শংসাপত্র, একটি করে চারাগাছ দিয়ে সকলকে ধন্যবাদ জানান পাকুয়াহাট সমাবেত প্রয়াসের সম্পাদক বরুন কুমার সরকার।

আরও পড়ুন- কমল রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা, মৃত্যুর গ্রাফ ঊর্ধ্বমুখী

Advt

Related articles

প্রথম দফার ভোটের পরই আতঙ্কিত শাহ: সরব শশী

প্রথম দফার ভোটগ্রহণে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে এবং তৃণমূলের জয়ের আভাস পেয়ে বিজেপি শিবির এবং খোদ স্বরাষ্ট্রমন্ত্রী আতঙ্কিত...

৬ মাসের মধ্যে পুরসভা হবে ক্যানিং, জানালেন অভিষেক

নির্বাচনের ফল (West Bangal Election Result) ঘোষণার ছ-মাস পর ক্যানিংকে যাতে পুরসভা করা যায়, তার সমস্ত রকম ব্যবস্থা...

প্রথমদফায় তৃণমূল সেঞ্চুরি পার করে দিয়েছে: দাবি তৃণমূলের সেনপতির, ৪ মে বাংলায় থাকতে বললেন শাহকে 

”প্রথম দফায় তৃণমূল সেঞ্চুরি পার করে দিয়েছে। আমি রাজনৈতিক ভবিষ্যদ্বাণী করি না, যখন করি, তখন কিন্তু মিলে যায়।...

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ৯ অভিযোগ: নতুন করে অপসারণের নোটিশ ৭৩ সাংসদের

মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার যেভাবে দেশের একাধিক রাজ্যে এসআইআরের নামে বেছে বেছে ভোটারদের নাম বাদ দিয়ে কেন্দ্রের...