Tuesday, June 23, 2026

‘শোভনের জন্যই CBI দফতরে এসেছি’, কঠিন সময়ে স্বামীর পাশে দাঁড়িয়ে বললেন রত্না

Date:

Share post:

নারদ মামলায় অন্য ৩ তৃণমূল হেভিওয়েট নেতার সঙ্গেই গ্রেফতার করা হয়েছে কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কেও৷

আরও পড়ুন-এই গ্রেফতার বেআইনি, স্পষ্ট জানালেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়

আর তারপরই শোভনের জন্য নিজাম প্যালেসে ছুটে গেলেন তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়। কঠিন সময়ে স্বামীর পাশে দাঁড়িয়ে রত্না এদিন বলেন, “শোভনের জন্যই তো CBI দফতরে এসেছি”৷ স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলা চলছে রত্নার। দীর্ঘদিন ধরেই একে অপরের বিরুদ্ধে আক্রমণ চালিয়েছেন তাঁরা। কিন্তু, কঠিন সময়ে স্বামীর পাশে দাঁড়ালেন রত্না৷ শোভনের গ্রেফতারের খবর পেয়েই নিজাম প্যালেসে ছুটে যান রত্না। তিনি বলেছেন, “শোভনের জন্যই তো CBI দফতরে এসেছি। অন্য কোনও কারণে আসেনি। আইনজীবী দিয়েছি, দেখা যাক কী হয়”৷ রত্না এদিন বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর প্রতিহিংসাপরায়ণ আচরণ চলছে। ভোটে জিততে পারেনি বিজেপি, এখন এসব করছে। সবই বিজেপি-র প্রতিহিংসাপরায়ণ আচরণ। নোটিশ ছাড়া কাউকে তুলে আনা যায় না”৷

Advt

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...