Sunday, May 17, 2026

বিপদের দিনে শোভনের পাশে হাজির রত্না , দেখা নেই বৈশাখীর!

Date:

Share post:

দীর্ঘদিনের বন্ধু আর থাকলো না বিপদের দিনে। পাশে দাঁড়ালো সেই শাঁখা সিঁদুর। এদিন সিবিআইয়ের হাতে গ্রেফতার হতেই আর তার পাশে দেখা যায়নি তাঁর জীবনের বিশেষ বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে। নিজাম প্যালেসের ধারে কাছে দেখা যায়নি এই বিতর্কিত মহিলাটিকে। পরিবর্তে নিজাম প্যালেসে কিন্তু ছুটে এসেছেন শোভনের  স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। তবে তিনি জানিয়েছেন, ‘দেখা করতে আসিনি। আইনজীবীদের সঙ্গে কথা বলতে এসেছি। কী হয়েছে, কিছুই জানি না।’ আর এখানেই অনেকে মনে করছেন শোভনের ভবিষ্যত যাই হোক না কেন রত্না তাঁকে চট করে ছেড়ে দেবেন না। হয়তো শোভনের জীবনে এই গ্রেফতারিই হয়তো টার্নিং পয়েন্ট হয়ে যাবে।

রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কের ঘটনা নতুন কিছু নয়। কার্যত এই মহিলার জন্যই শোভন ঘরবাড়ি, সংসার, পরিবার, তৃণমূল, মন্ত্রীত্ব, মেয়র সব ছেড়ে দিয়েছেন। শোভন বা বৈশাখী তাঁদের সম্পর্ককেও বরাবরই বন্ধুত্বের সম্পর্ক হিসাবেই দেখে এসেছেন ও সেটাই তাঁরা বার বার বলে এসেছেন। এমনকি রাজ্য বিজেপি সূত্রে এটাও জানা গিয়েছে, গেরুয়া শিবিরের কেউই বৈশাখীকে পছন্দ করেন না। তাঁকে নিয়ে তীব্র আপত্তি রয়েছে সঙ্ঘেরও। কার্যত শোভনের জেদের জন্যই বৈশাখীকে পদ দেওয়া হয়েছিল। কিন্তু সেই বৈশাখীকে ভোটে লড়াই করার টিকিট দেওয়া হয়নি বলে রাজ্য বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থীই হলেন না শোভন। এই ঘটনা গেরুয়া শিবির ভালো ভাবে নেয়নি। এরপরেই এদিনের গ্রেফতারি যা নিয়ে বিজেপি অন্তত শোভনের পাশে দাঁড়ায়নি।

 

বস্তুত অনেকেই মনে করছেন , বৈশাখী বেশ ঠান্ডা মাথায় মেপে পা ফেলেছেন। তিনি শোভনকে কার্যত তাঁর হাতের মুঠোয় এনে তাঁকে নিজের রাজনৈতিক কেরিয়ার ও উত্থানের সোপান হিসাবে ব্যবহার করেছেন। চেয়েছিলেন শোভনকে আঁকড়ে ধরে কোনও দলের নেতানেত্রীর পদ পেয়ে যাওয়ার পাশাপাশি বিধায়ক বা সাংসদ কিংবা মন্ত্রীত্ব বাগিয়ে নেওয়া।

তৃণমূলের অন্দরে বৈশাখী বিশেষ সুবিধা করে উঠতে পারেন নি। বিজেপিতে গিয়ে পদ পেয়ে গিয়েছিলেন। যদিও সেই পদ তাঁরা কেউই ধরে রাখতে পারেননি।

Advt

আসলে শোভনের থেকে এখন ক্রমশই দূরে সরে যাওয়ার চেষ্টা করছেন বৈশাখী। তবে শোভনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়া শাঁখা সিঁদুর পড়া রত্না কিন্তু বুঝে গিয়েছেন স্বামীকে ফিরে পাওয়ার এটাই মোক্ষম সময়। তাই তিনি এবার ঝাঁপ দিয়েছেন শোভনকে ফেরাতে। হয়তো তাতে সফলও হবেন।

Related articles

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...