Saturday, May 16, 2026

উত্তপ্ত পরিস্থিতি, ৪ অভিযুক্তকে ভার্চুয়ালি আদালতে উপস্থিত করানোর সিদ্ধান্ত সিবিআইয়ের

Date:

Share post:

নারদ কান্ডে রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম(firhad Hakim), সুব্রত মুখোপাধ্যায়ের(Subrata Mukherjee) পাশাপাশি মদন মিত্র (Madan Mitra) ও শোভন চট্টোপাধ্যায়ের(sovan Chatterjee) গ্রেপ্তারের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই নিজাম প্যালেস ও রাজভবনের সামনে জড়ো হয়েছেন প্রচুর তৃণমূল কর্মী সমর্থকরা। এই পরিস্থিতিতে গ্রেফতার ৪ অভিযুক্তকে আদালতে পেশ করা সম্ভব নয় এমনটাই জানা যাচ্ছে সিবিআই সূত্রে। ফলস্বরূপ ভার্চুয়ালি নিজাম প্যালেস থেকেই চারজনকে আদালতের মুখোমুখি করার সিদ্ধান্ত নিল সিবিআই।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, এই মামলায় ব্যাঙ্কশাল কোর্টে ভার্চুয়ালি উপস্থিত করা হবে অভিযুক্তদের। শুধুমাত্র আইনজীবীরা আদালতে গিয়ে কাগজপত্র জমা দেবেন। আর নিজাম প্যালেসে বসেই শুনানিতে অংশ নেবেন সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়। জানা গিয়েছে, নারদ কান্ডে চারজনকে গ্রেপ্তার করার পর যত সময় গড়াতে থাকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ততটাই। বেলা সওয়া একটা নাগাদ চরম উত্তেজনা তৈরি হয়। নিজাম প্যালেসের মূল ফটকের সামনে কর্তব্যরত রাজ্যপুলিশ ঠেকানোর চেষ্টা করলেও তা সামলাতে পারেনি।

শুধু নিজাম প্যালেস নয়, রাজভবনের সামনে ভিড় জমান প্রচুর তৃণমূল কর্মী সমর্থক। পরিস্থিতিতে প্রশাসনের বিরুদ্ধে তোপ দেগে টুইট করতে দেখা যায় রাজ্যপালকে। তিনি লেখেন, ‘রাজ্যে নৈরাজ্য চলছে, পুলিশ-প্রশাসন নীরব। প্রতি মিনিটে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। পরিস্থিতিকে হাতের বাইরে চলে যেতে দেওয়া হচ্ছে ইচ্ছাকৃতভাবে। আইন-শৃঙ্খলা বজায় রাখতে সমস্ত পদক্ষেপ নিতে হবে। টিভিতে দেখছি সিবিআই অফিস লক্ষ্য করে পাথর ছোড়া হচ্ছে।আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে। দর্শকের ভূমিকায় কলকাতা পুলিশ, দেখে করুণা হচ্ছে।’

Advt

Related articles

সঙ্কটের মধ্যেই শুল্ক বাড়ল পেট্রোলের, ডিজেল-বিমানের জ্বালানির রফতানি করে ছাড়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। দেশে দেশে জ্বালানি সঙ্কট। এই পরিস্থিতিতে ভারতে জ্বালানি রফতানির ক্ষেত্রে...

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...