Friday, June 26, 2026

আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে, ব্যবস্থা নিন: টুইটে প্রশাসনকে দোষারোপ রাজ্যপালের

Date:

Share post:

তাঁর অনুমতি নিয়েই নাকি গ্রেফতার করা হয়েছে রাজ্যের দুই মন্ত্রী, এক বিধায়ক এবং প্রাক্তন বিধায়ককে। কিন্তু তারপর যে বিক্ষোভের ঘটনা ঘটছে তা নিয়ে ফের রাজ্যকে কাঠগড়ায় দাঁড় করালেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। এই নিয়ে তিনটি টুইট (Tweet) করে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দৃষ্টি আকর্ষণ করেন। সাংবিধানিক রীতি মেনে চলা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যও মুখ্যমন্ত্রীর প্রতি আর্জিও জানিয়েছেন রাজ্যপাল৷

টুইটে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আইনের শাসন এবং সাংবিধানিক ব্যবস্থা এ ভাবে ভেঙে পড়লে তার ফলাফলও ভাবতে হবে মুূখ্যমন্ত্রীকে।

রাজ্যপালের অভিযোগ, প্রশাসন কোনও ব্যবস্থা না নিয়ে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে দিতে দিচ্ছে৷ তিনি লেখেন, “পরিস্থিতি দেখে আমি উদ্বিগ্ন৷ মুখ্যমন্ত্রীকে অনুরোধ তিনি যেন আইনের শাসক সাংবিধানিক বিধি মেনে চলেন৷ রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, স্বরাষ্ট্র দফতরের উচিত সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া”৷

টুইটে ধনকড় লেখেন, “আইনশৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে এবং বিশৃঙ্খলা চলছে বলে মুখ্যমন্ত্রীকে বার্তা পাঠিয়েছি৷ পুলিশ- প্রশাসন সম্পূর্ণ নীরব”৷

সিবিআই অফিসের বাইরে বিক্ষোভের বিরুদ্ধেও সরব হন রাজ্যপাল৷

রাজ্যপালের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনায় করেছে তৃণমূল৷ তাদের অভিযোগ, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই তৃণমূল নেতাদের গ্রেফতারির নির্দেশে অনুমোদন দিয়েছেন রাজ্যপাল৷ কেন্দ্র-রাজ্য সংঘাতের মধ্যে রাজ্যপালের এই টুইট রাজভবনের সঙ্গে নবান্নের দূরত্ব আরও বাড়িয়ে দিচ্ছে বলে মত বিশেষজ্ঞদের।

Advt

Related articles

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...