Friday, June 26, 2026

তৃণমূল কর্মী-সমর্থকদের শান্তি বজায় রাখার বার্তা দায়িত্বশীল অভিষেকের

Date:

Share post:

দলীয় কর্মী-সমর্থকদের রাজ্যের লকডাউনের (Lockdown) বিধি মেনে চলার আবেদন জানালেন তৃণমূল (Tmc) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। একজন দায়িত্বশীল সাংসদ এবং যুব তৃণমূল সভাপতির মতোই তিনি নিজের টুইটার হ্যান্ডেল (Tweeter Handle) লেখেন,

“আমি সবাইকে আইন মেনে চলার এবং বাংলার মানুষের বৃহত্তর স্বার্থে লকডাউন নিয়ম না ভাঙার আবেদন করছি”।

এরপর অভিষেক লেখেন, “আমাদের বিচার ব্যবস্থার প্রতি আস্থা রয়েছে। এই লড়াই আইন মেনে হবে।

আরও পড়ুন:আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে, ব্যবস্থা নিন: টুইটে প্রশাসনকে দোষারোপ রাজ্যপালের

নারদকাণ্ডে বিনা নোটিশে রাজ্যের দুই মন্ত্রী, এক বিধায়ক এবং এক প্রাক্তন বিধায়ককে গ্রেফতারের পরে এই বিক্ষোভে ফেটে পড়েন তৃণমূলের কর্মী-সমর্থকরা। নিজাম প্যালেসের সামনে বিক্ষোভ দেখান তারা। একইসঙ্গে রাজভবনের গেটে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী সমর্থকরা। এই ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে বলে অভিযোগ করেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagadeep Dhankar)। এরপরেই টুইটে দলের কর্মী-সমর্থকদের শান্তি বজায় রাখার আবেদন জানান অভিষেক। মাথা ঠান্ডা রেখে আইনের পথে লড়াই করার পরামর্শ দেন তিনি। একইসঙ্গে তিনি মনে করিয়ে দেন, এখন রাজ্যে লকডাউন বিধি চলছে। যাতে কেউ সেটা অমান্য না করে তারও আহ্বান জানিয়েছেন তৃণমূল যুব সভাপতি।

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...