Wednesday, June 24, 2026

বিজেপি ছাড়লেন দীপেন্দু বিশ্বাস, ফের তৃণমূলে যোগ দেবেন?

Date:

Share post:

মাত্র কয়েকমাসের ব্যবধানে বিজেপি ছাড়লেন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। ই-মেলে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষকে পদত্যাগ পত্র পাঠিয়েছেন তিনি। তবে কি ফের তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন তিনি? এ বিষয়ে আপাতত কিছু বলেননি দীপেন্দু।

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে ফুটবলার দীপেন্দুকে টিকিট দেয় তৃণমূল কংগ্রেস। বসিরহাট দক্ষিণ কেন্দ্র জয়ীও হন তিনি। কিন্তু একুশের বিধানসভা নির্বাচনে তাঁকে টিকিট দেয়নি ঘাসফুল শিবির। তারপরই ক্ষুব্ধ দীপেন্দু দল বদলে চলে গেলেন গেরুয়া শিবিরে। কিন্তু তাতেও কপাল খোলেনি। বিজেপিও টিকিট দেয়নি তাঁকে। কয়েকদিন ধরেই জল্পনা চলছিল তিনি বিজেপি ছাড়বেন। আর তাই হল। দিলীপ ঘোষ ও রাজ্য দফতরে নিজের পদত্যাগ পত্র পাঠালেন দীপেন্দু। দীপেন্দু বলেন, বিজেপির সঙ্গে তিনি সমস্ত সম্পর্ক ছিন্ন করলেন।

আরও পড়ুন-পুনর্বিবেচনার আর্জি নিয়ে আজই হাইকোর্টে চার মন্ত্রী-নেতা

এছাড়াও নারদ-কাণ্ডে রাজ্যের দুই মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম এক বিধায়ক মদন মিত্র এবং তৃণমূলের এক প্রাক্তন বিধায়ককে সিবিআই গ্রেফতারি প্রসঙ্গে দীপেন্দু বলেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই তাঁদের গ্রেফতার করা হয়েছে।

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...