Wednesday, June 24, 2026

ত্রিপুরার দুটি অনাথ আশ্রমে ৩৬ জন শিশু ও কিশোরী কোভিড পজিটিভ

Date:

Share post:

ত্রিপুরার দুটি অনাথ আশ্রম (tripura orphanage) মোট ৩৬ জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছে। এরা সকলেই মেয়ে । বয়স ৫থেকে ১৬ বছরের মধ্যে (girls are corona positive)। জানা গিয়েছে, আপাতত তারা সকলেই সুস্থ আছে। অনাথ আশ্রমেই আইসোলেশনে আছে। ত্রিপুরার নরসিংহগড়ের জওহরলাল নেহেরু গার্লস হোম এবং উজান অভয়নগর চিলড্রেনস হোমে এই ঘটনা ঘটেছে। জওহরলাল নেহেরু গার্লস হোমের ৩২ জন আবাসিক এবং উজান অভয়নগর চিলড্রেনস হোমের ৪জন শিশু করোনা আক্রান্ত হয়েছে। রাজ্যের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জানিয়েছেন, “জওহরলাল নেহেরু গার্লস অনাথ আশ্রমের এক আবাসিকের প্রথম করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর ত্রিপুরার নরসিংহগড়ের জওহরলাল নেহেরু গার্লস হোমের ৩২ জন আবাসিক ও উজান অভয়নগর চিলড্রেনস হোমের চারজন শিশুরও করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ আসে। যদিও কারোরই সংকটজনক পরিস্থিতি নয়। তবু এই করোনা আবহে অনাথ আশ্রমে শারীরিক দূরত্ব বৃদ্ধি এবং কোভিড বিধি মেনে চলা হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। সেই সঙ্গে একসঙ্গে এত জন কীভাবে আক্রান্ত হল প্রশ্ন উঠেছে তার নিয়েও।

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...