Friday, May 15, 2026

নারদ-কাণ্ড : কর্মী-সমর্থকদের কাছে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন মদন-জায়ার

Date:

Share post:

গত সোমবার সিবিআই আধিকারিকরা নারদ কাণ্ডে গ্রেফতার করেছেন অভিযুক্ত ৪ নেতা-মন্ত্রীকে। তারপরে রাজ্যের বিভিন্ন প্রান্তে তাদের গ্রেফতারির প্রতিবাদে বিক্ষোভ চলছে। দলীয় কর্মী-সমর্থকরা বিক্ষোভ দেখিয়েছিলেন নিজাম প্যালেসে সিবিআইয়ের কার্যালয়-সহ কলকাতার বেশ কিছু জায়গায়।

আপাতত ওই মামলা গিয়েছে কলকাতা হাইকোর্টে। বুধবার সেই শুনানির আগে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের কাছে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন করলেন মদনের স্ত্রী অর্চনা মিত্র।

 

আরও পড়ুন: জুনের মধ্যেই শিক্ষা কার্যক্রম শুরু করতে চায় সরকার

মঙ্গলবার রাতে মদন মিত্রর ফেসবুক অ্যাকাউন্টে অর্চনা আবেদন করে লিখেছেন, ‘মদন মিত্রের পক্ষ থেকে আমি অর্চনা মিত্র, ওঁর স্ত্রী হয়ে সমস্ত শুভবুদ্ধিসম্পন্ন সহকর্মী এবং বাংলার তৃণমূল কর্মীদের অনুরোধ করছি, বিধানসভা, কলকাতা হাইকোর্ট বা তার আশপাশে কোনও জমায়েত করবেন না’।

Advt

Related articles

লালকেল্লা বিস্ফোরণ মামলায় চাঞ্চল্যকর মোড়, জঙ্গি যোগের ইঙ্গিত-সহ চার্জশিট জমা NIA-এর

দিল্লির লালকেল্লা (Red Fort in Delhi) সংলগ্ন ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণ মামলার তদন্তে অগ্রগতি। প্রায় ৬ মাস তদন্তের...

আংশিক ভার্চুয়াল সুপ্রিম কোর্ট: জ্বালানি বাঁচাতে বিচারপতিদের কার পুল

জ্বালানি সংকটে কেন্দ্রের নীতি মেনে এবার পদক্ষেপ গ্রহণ দেশের শীর্ষ আদালতের। ইরান-আমেরিকা যুদ্ধ পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের সচেতনতামূলক প্রচারকে...

৩ মাস কোনও যোগদান নয়: বিজেপি রাজ্য নেতৃত্বের সিদ্ধান্তে মান্যতা বনসলের

বাংলায় বিধানসভা নির্বাচনের আগে বড়োসড়ো যোগদান কর্মসূচি চালিয়েছিল বিজেপি। তবে নির্বাচন পরবর্তীতে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। একদিকে নির্বাচন পরবর্তী...

ডবল ইঞ্জিনের সরকার কর প্রত্যাহার করুক! জ্বালানির দাম বৃদ্ধির ‘জনবিরোধী’ সিদ্ধান্তের বিরোধিতায় সরব তৃণমূল

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে থেকে বলে এসেছেন যে ভোটপর্ব মিটলেই জ্বালানির দাম বাড়িয়ে দেবে কেন্দ্র। সেই...