Saturday, June 6, 2026

নারদ : ফের শুনানি বৃহস্পতিবার, আজও মুক্তি পেলেন না ৪ হেভিওয়েট নেতা

Date:

Share post:

বুধবারও জেল হেফাজতের বাইরে আসতে পারলেন না ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়৷

নারদ-মামলায় গত সোমবার থেকে বিচারবিভাগীয় হেফজতে থাকা এই ৪ হেভিওয়েট নেতার জামিনের আর্জির শুনানি বুধবার শেষ হয়নি৷ আগামীকাল বেলা ২টোয় ফের শুনানির সময় নির্দিষ্ট করেছেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷
বুধবার প্রায় প্রায় আড়াই ঘণ্টা ধরে হাইকোর্টে নারদ মামলার শুনানি চলে৷ হেফাজতে থাকা ৪ নেতার জামিনের উপর কলকাতা হাইকোর্ট গত সোমবার যে স্থগিতাদেশ জারি করেছিল, তা প্রত্যাহার করার আবেদন জানান তাঁদের আইনজীবীরা৷ সেই আবেদন নিয়ে কোনও নির্দেশই দেয়নি আদালত৷ ফলে, বুধবারের ওই ৪ নেতা-মন্ত্রীকে সংশোধনাগার অথবা হাসপাতালেই থাকতে হবে৷

Advt

Related articles

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...