Monday, March 16, 2026

আসছে ‘যশ’! ঘূর্ণিঝড়ের মোকাবিলায় কলকাতার প্রয়োজন ববি হাকিমকে, টুইট ফিরহাদ কন্যার

Date:

Share post:

গতবছরের ঘূর্ণিঝড় আমফানের দাগ এখনও যায়নি। এখনও দক্ষিণ ২৪ পরগনা সহ সুন্দরবনের একাধিক জায়গায় আমফানের দাগ এখনও স্পষ্ট। তার মধ্যেই আরও একটি ঘূর্ণিঝড়ের পূর্বাভাষ দিয়েছে আবহাওয়া দফতর। হাওয়া অফিস থেকে বলা হয়েছে আগামী সপ্তাহেই বঙ্গোপসাগরীয় উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘‌যশ’‌। তাই এই মুহূর্তে কলকাতার প্রয়োজন ফিরহাদ (ববি) হাকিমকে। এমনটাই টুইটারে লিখলেন লিখলেন ববি-কন্যা সাবা।

বুধবার সকালে নিজের টুইটার হ্যান্ডেলে সাবা লেখেন, ‘গত বছর আমফানের ধ্বংসলীলার পর এক সপ্তাহে পথে নেমে স্বাভাবিক অবস্থা ফিরিয়েছিলেন ফিরহাদ হাকিম। আগামী সপ্তাহে যখন আরও একটি সাইক্লোন যশ আছড়ে পড়ার সম্ভাবনা, কলকাতার ববি হাকিমকে দরকার’। তিনি হ্যাশট্যাগ ব্যবহার করে লিখেছেন, ‘বেঙ্গলস্ট্যান্ডইউইথববি’ ও ‘ববিহাকিম’। প্রসঙ্গত গতবছর ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আমফানের পর তছনছ হয়ে গিয়েছিল গোটা রাজ্য। শহর কলকাতাতেও ঝড়ের ফলে ব্যাপক ক্ষতি হয়েছিল।

গত বছর ২২ মে কলকাতা শহরে আছড়ে পরে আমফান। সেই সময় পুর প্রশাসক হিসেবে ফিরহাদ যে দায়িত্ব পালন করেছিলেন, সে কথাই নিজের টুইট করে স্মরণ করালেন সাবা। বাবা সিবিআই হেফাজতে, এই সময় ঘূর্ণিঝড় হলে তার প্রভাব থেকে কলকাতাকে বাঁচাতে যে ফিরহাদকেই প্রয়োজন, সেই দাবিই তিনি তুলেছেন টুইটে।

আরও পড়ুন- রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার মোদি-মমতা বৈঠক

Advt

spot_img

Related articles

আজই বামেদের প্রার্থী তালিকা ঘোষণা! তাড়াহুড়ো নিয়ে খোঁচা কুণালের

বাংলায় নির্বাচনের দিন ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে বামফ্রন্ট। সোমবার, বেলা তিনটে নাগাদ মুজফ্ফর...

যুদ্ধ নিয়ে AI কন্টেন্ট! ইউএই-তে গ্রেফতার ১৯ ভারতীয়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ নিয়ে ভুয়ো পোস্ট। সংযুক্ত আরব আমিরশাহিতে গ্রেফতার ১৯ ভারতীয়-সহ ৩৫ জন। ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল ও...

প্রশাসন-পুলিশে বদল কমিশনের: বিজেপির প্যানিক রিঅ্যাকশনে জবাব দেবে বাংলা, দাবি তৃণমূলের

বরাবার বাংলা ও বাঙালিকেই অপমান করে গিয়েছে বিজেপি। নির্বাচনের আগেও সেই একইভাবে বাংলাকে অপমানের পথ ছাড়ল না কেন্দ্রের...

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...