Friday, June 26, 2026

নতুন নয়, আগের বেঞ্চেই আগামিকাল নারদ মামলার শুনানি

Date:

Share post:

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির যে বেঞ্চে নারদ (Narada) মামলার শুনানি হওয়ার কথা ছিল, সেখানেই শুনানি হবে শুক্রবার। এদিন অনিবার্য কারণবশত মামলার শুনানি না হওয়ায়, হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে নতুন ডিভিশন বেঞ্চ গড়ার আবেদন করেছিলেন ধৃত বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। কিন্তু তার সেই আবেদন খারিজ করে জানানো হয়েছে, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির  বেঞ্চেই মামলার শুনানি হবে।

নারদ মামলায় গ্রেফতার করা হয়েছে রাজ্যের ৪ হেভিওয়েট নেতা- সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে। সোমবার প্রথমে গ্রেফতার, তারপর নগর দায়রা আদালতে জামিন ও রাতে সেই জামিনের আদেশের উপর স্থগিতাদেশ। এরপর থেকে প্রেসিডেন্সি জেলে রয়েছেন চার নেতা। বুধবার, এই স্থগিতাদেশের শুনানি ছিল কলকাতা হাইকোর্টে (High Court)। কিন্তু সেদিন নিষ্পত্তি না হওয়ায় ফের বৃহস্পতিবার মামলা ওঠার কথা ছিল দুপুর দুটোয়। কিন্তু তার আগে নোটিশ দিয়ে জানানো হয় অনিবার্য কারণবশত এদিন মামলার শুনানি হচ্ছে না। কবে শুনানি হবে সে কথা জানানো হয়নি। এরপর বিকেলের দিকে খবর পাওয়া যায় মামলার শুনানি হবে শুক্রবার।

আরও পড়ুন:দ্বিতীয়বারের জন্য কেরলের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন পিনারাই বিজয়ন

একই সঙ্গে এই মামলা বাংলা থেকে ভিন রাজ্যে নিয়ে যাওয়ার আবেদন করেছে সিবিআই (Cbi)। সে মামলাটির শুনানিও শুক্রবার হবে বলে আদালত সূত্রে খবর।

Advt

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...