Sunday, May 17, 2026

মমতার জয়যাত্রার এক দশক, যাত্রা শুরু আর এক লড়াইয়ের

Date:

Share post:

এক দশক আগে, ২০১১ সালের ২০ মে তারিখেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার শপথ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ৩৪ বছরের বাম-অপশাসন আর রক্তাক্ত অধ্যায়ের সমাপ্তি ঘটিয়ে সেদিন ইতিহাস সৃষ্টি করেছিলো তৃণমূল৷ পরিবর্তনের ডাক দিয়ে রাজ্যে প্রথমবার ক্ষমতায় আসে মা-মাটি-মানুষের সরকার। বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শুরু হয় এক নতুন রাজনৈতিক অধ্যায়।

এরপর আর পিছনে তাকাতে হয়নি তৃণমূল সুপ্রিমোকে৷ ক্ষমতায় আসার পর তৃণমূল সরকার বাংলার উন্নয়ন,সামাজিক ন্যায় প্রতিষ্ঠা, অর্থনৈতিক পরিকাঠামোর সামগ্রিক উন্নতি ঘটিয়েছে৷ এই কর্মকাণ্ড বহমান৷ ২০১১ থেকে ২০২১, পর পর তিনটি বিধানসভা ভোটের ফল প্রমান করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প বাংলায় নেই৷ এ রাজ্য বার বার বুঝিয়েছে, ‘নিজের মেয়েকেই চায় বাংলা’৷

বৃহস্পতিবার ক্ষমতায় আসার এক দশক পূর্তির দিনে রাজ্যকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূল সরকারের এক দশক পূর্তির দিনে মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে লিখেছেন, “১০ বছর আগে এই দিনেই প্রথম বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলাম। পশ্চিমবঙ্গের মানুষের সেবা করার পাশাপাশি রাজ্যের উন্নয়নের লক্ষ্যে নতুন পথে যাত্রা শুরু করেছি। আমার প্রতি অবিচল আস্থা এবং আশীর্বাদের জন্য মা-মাটি-মানুষকে কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রতিশ্রুতি দিচ্ছি, বাংলাকে উচ্চতর অবস্থানে পৌঁছে দেব”।
২০১১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের ঐতিহাসিক জয়ের পর প্রথম বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন মমতা। এরপর ২০১৬ সালের ২৬ মে দ্বিতীয় বার এবং ২৯২১-এর ৫ মে, তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি৷

তাই, বাংলার রাজনৈতিক ইতিহাসে ২০ মে ২০১১ এক অবিস্মরণীয় দিন। সেদিন যে যাত্রা শুরু হয়েছিলো, তা আজও এগিয়ে চলেছে দুর্বার গতিতে৷ ৩৪ বছরের বাম রাজত্বের অপশাসন ও রক্তাক্ত অধ্যায়ের সমাপ্তি ঘটিয়ে অগ্নিকন্যার নেতৃত্বে সেই দিনটিতেই বাংলাকে দেশের সেরা আসনে বসানোর যে যজ্ঞ শুরু হয়েছিলো, সেই যজ্ঞ সফল এবং তা মেনেও নিয়েছে গোটা দেশ৷

আর ওই জয়যাত্রার নিশান আজ গোটা দেশকে এক বিন্দুতে দাঁড় করানোর এক মহতী লক্ষ্যে এগিয়ে চলেছে৷ ধর্মের রাজনীতি যাতে এ দেশের সুমহান ধর্মনিরপেক্ষ ঐতিহ্যের ভিত্তিকে কলুষিত করতে না পারে, আগামীদিনে ভারতবর্ষের সেই ছবিকে ফিরিয়ে আনতে নতুন লড়াই শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

জয় শুধুই সময়ের অপেক্ষা ৷

আরও পড়ুন- ত্রিপুরায় পরীক্ষা ছাড়াই পরের শ্রেণীতে উত্তীর্ণ হবে পড়ুয়ারা, ঘোষণা শিক্ষামন্ত্রীর

Advt

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...