Monday, April 6, 2026

ভোটে হেরেও আসানসোলের মানুষের পাশে সায়নী

Date:

Share post:

কথা দিয়েছিলেন আসানসোল (Asansol) দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মানুষদের পাশে থাকবেন। কথা রাখলেন সায়নী। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের কাছে হেরে গিয়েও দমে যাননি সায়নী। অতিমারি মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অভিনেত্রী। অতিমারির এই চরম দিনে বৃহস্পতিবার আসানসোলের কালিপাহাড়ি অঞ্চলের কোড়াপাড়া, কাঁকরডাঙা এলাকায় ঘুরে ঘুরে ত্রাণ বিলি করেন তিনি। সায়নী ঘোষের (Saayoni Ghosh) মানবিকতায় মুগ্ধ আসানসোলবাসী।

বৃহস্পতিবার আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কালীপাহাড়ি, কোড়াপাড়া, কাকরডাঙ্গা এলাকায় গিয়েছিলেন তৃণমূলের (TMC) তারকা নেত্রী। নিজের সাধ্যমতোই এই করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ত্রাণ সামগ্রী বিলি করলেন। মাস্ক, স্যানিটাইজার, খাবার এবং গরম ও বৃষ্টি থেকে বাঁচার জন্য ছাতা তুলে দিলেন স্থানীয়দের হাতে। তবে ভবিষ্যতেও আসানসোলবাসীর সমস্যায় তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন সায়নী ঘোষ।

আরও পড়ুন- বাংলায় বাড়ছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ, পরিস্থিতির নিয়ন্ত্রণে রাখতে তৎপর স্বাস্থ্য দফতর

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...