Saturday, May 16, 2026

করোনার কালে তৃণমূল মন্ত্রী-বিধায়কদের গ্রেফতারের প্রতিবাদে বিজেপি ছাড়লেন কোচবিহারের ভূষণ সিং

Date:

Share post:

করোনা( corona pandemic) পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী-বিধায়কদের সিবিআই-এর গ্রেফতারের প্রতিবাদে বিজেপি ছাড়লেন কোচবিহার kochbihar) পুরসভার প্রাক্তন পুর চেয়ারম্যান তথা তৎকালীন তৃণমূল নেতা ভূষণ সিংহ। শুক্রবার তিনি বিজেপির জেলা নেতৃত্বের কাছে পদত্যাগ পত্র দিয়েছেন। ভূষণবাবুর অভিযোগ, সিবিআই যেভাবে এই মহামারির সময়েও গ্রেপ্তার করেছে জন প্রতিনিধিদের তার বিরোধিতা করছেন তিনি৷ এই করোনা পরিস্থিতিতে বিজেপি বিধায়ক সাংসদরা মানুষের জন্য কাজ করছেন না বলেও অভিযোগ ভূষণের। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে তাই বিজেপি ছাড়লেন ভূষণ সিংহ। এদিন কোচবিহারে তার বাড়িতে এ কথা জানান তিনি। বিজেপি জেলা পার্টিকে লিখিত পদত্যাগ পত্র জমা দিয়েছেন। গত ৩ এপ্রিল দিনহাটায় তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি দলে যোগ দেন প্রাক্তন কোচবিহার পৌরপতি ভূষণ সিংহ। তার হাতে বিজেপির পতাকা তুলে দেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী৷ ডবল ইঞ্জিন সরকার হলে উন্নয়নের কাজ হবে বলে ভূষনকে শুভেন্দু অধিকারী আশ্বাস দেন। সেই আশ্বাসেই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি দলে যোগ দিয়েছেন বলে এদিন দাবি করেন প্রাক্তন কোচবিহার পৌরসভার পৌরপতি ভূষন সিংহ। তাই তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নিয়ে আজ জানান তিনি সাধারন মানুষের জন্য কাজ করবেন। তৃণমূল কংগ্রেস দলে আগামী দিনে ফিরতে আগ্রহী কিনা সে ব্যাপারে কিছুই জানাননি। বিজেপির কোচবিহার জেলার তরফে জানানো হয়েছে, শীঘ্রই তাঁরা প্রতিক্রিয়া জানাবেন।

 

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...