Friday, May 15, 2026

মাকে খুন করে স্ত্রী-সন্তান নিয়ে ফেরার নেশাগ্রস্ত ছেলে

Date:

Share post:

সাংসারিক বিবাদে মাকে খুন করল যুবক। কোচবিহারের কোতোয়ালি থানার চিলকিরহাটের ঘটনা। মায়ের নাম মুক্তবালা বর্মন। বুকে বল্লমের আঘাত করার অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবক বিপ্লব বর্মন ঘটনার পরে স্ত্রী সন্তান সহ পলাতক। কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় মাকে উদ্ধার করে৷ বুকে বল্লমের আঘাত করা হয়েছে বলে অভিযোগ ওঠে৷ জানা গেছে মদ ও নানা ধরনের নেশায় আশক্ত হয়েই থাকত যুবক। বাড়িতে মায়ের কাছে স্ত্রী ও শিশু সন্তানকে রেখে বেপাত্তা হয়ে যাওয়ার পর ছয়মাস পরে বাড়ি ফেরেছিল ওই যুবক। বাড়ি ফিরে মায়ের কাছে দুই লক্ষ টাকা দাবি করে যুবক। টাকার দাবিতে নিয়মিত চলত অশান্তি। গতরাতেও ব্যাপক অশান্তি হয়। বাধ্য হয়ে গ্রামের প্রতিবেশীরা যুবককে বোঝাতে বাড়িতেও আসে। তবে তাতে কোনো লাভ হয়নি। অভিযোগ সকালে বুকে ধারালো অস্ত্রের আঘাত করা হয়েছে। জানা গেছে মা ও ছেলে আলাদা ঘরে থাকত। মায়ের ঘরের বারান্দায় রক্ত দেখে সন্দেহ হয় প্রতিবেশীদের। দরজা খুলে ঘরে ঢুকে দেখে বুকে বল্লম লাগানো অবস্থায় রক্তাক্ত দেহ। কোতোয়ালি থানার পুলিশ জানায় বৃদ্ধাকে উদ্ধার করে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। অভিযুক্তের খোজে তল্লাশি চলছে।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...