Monday, May 18, 2026

খড়দহ উপনির্বাচনে কি তৃণমূল প্রার্থী শোভনদেব? জল্পনা তুঙ্গে

Date:

Share post:

হাইকোর্টে নারদ মামলার শুনানির মধ্যেই শুক্রবার দুপুরে আরেক চমক রাজ্য রাজনীতিতে। আচমকা ভবানীপুর (Bhabanipur) কেন্দ্রের বিধায়ক পদ থেকে পদত্যাগ করলেন শোভনদেব চট্টোপাধ্যায় (Sobhandeb Chattopadhyay)। তবে, রাজ্যের কৃষিমন্ত্রীর পদ ছাড়েননি তিনি। অর্থাৎ ৬ মাসের মধ্যে অন্য জায়গা থেকে বিধায়ক হয়ে আসতে হবে তাঁকে। প্রশ্ন ওঠে এবার কোন আসনে প্রার্থী হবেন রাজ্যের কৃষিমন্ত্রী? সূত্রের খবর, শোভনদেব চট্টোপাধ্যায়কে খড়দহ থেকে প্রার্থী করতে পারে তৃণমূল (Tmc)। প্রয়াত বিধায়ক কাজল সিনহার (Kajal Sinha) ছেড়ে আসা আসন থেকেই প্রার্থী হবেন বর্ষীয়ান এই তৃণমূল নেতা।

শুক্রবার দুপুরে হঠাৎই ভবানীপুর কেন্দ্রের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন শোভনদেব। দুপুর দুটো নাগাদ বিধানসভায় গিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Bandapadhyay) হাতে ইস্তফাপত্র তুলে দেন। সেই সময় তাঁর পাশে ছিলেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তবে বিধায়কপদ ছাড়লেও রাজ্যের কৃষিমন্ত্রীর পদ থেকে শোভনদেব চট্টোপাধ্যায় ইস্তফা না দেওয়ায় রাজ্য রাজনীতি জল্পনা শুরু হয়। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandapadhyay) তাঁকে উপনির্বাচনে জিতিয়ে এনে মন্ত্রিসভাতেই রাখতে চান। তবে তাঁকে বিধান পরিষদে রাখা নিয়েও রাজ্য রাজনীতিতে জল্পনা চলছে।

বর্ষীয়ান তৃণমূল নেতা জানিয়েছেন, তিনি চান ভবানীপুর কেন্দ্র থেকেই বিধায়ক হওয়ার জন্য প্রার্থী হোন মমতা। বলেন, “আমার ইচ্ছা এখান থেকেই লড়ে মুখ্যমন্ত্রী পদে থাকুন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর দল আমার জন্য যা সিদ্ধান্ত নেবে, সেটাই বিশ্বস্ত সৈনিকের মতো মাথা পেতে নেব”।

সেক্ষেত্রে কাজল সিনহার ছেড়ে যাওয়া খড়দহ আসন থেকে প্রার্থী করা হতে পারে শোভনদেব চট্টোপাধ্যায়কে। ওই কেন্দ্রে এবার ভাল ব্যবধানেই জিতেছেন কাজল। কিন্তু ফলপ্রকাশের আগেই তার করোনায় মৃত্যু হয়। সেই কেন্দ্রটি ফাঁকা রয়েছে। যদিও, তৃণমূলের তরফে আনুষ্ঠানিকভাবে এখনও শোভনদেবের প্রার্থীপদ নিয়ে চূড়ান্ত কিছু জানানো হয়নি। খড়দহ কেন্দ্রে প্রার্থী হবার বিষয় নাম শোনা গিয়েছে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রেরও (Amit Mitra)। তিনিও এখনো নির্বাচিত বিধায়ক নন। তবে এই মুহূর্তে কাজল সিনহার ছেড়ে যাওয়া কেন্দ্রটিতে শোভনদেব চট্টোপাধ্যায় প্রার্থী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে মনে করছেন রাজনৈতিক মহল।

আরও পড়ুন- করোনায় প্রয়াত চিপকো আন্দোলনের নেতা পদ্মবিভূষণ সুন্দরলাল বহুগুনা

Advt

 

 

Related articles

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে যতদূর যেতে হয় যাব: কড়া বার্তা পুলিশমন্ত্রী শুভেন্দুর

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে পুলিশমন্ত্রী হিসেবে যতদূর যেতে হয় যাব। রবিবার পার্কসার্কাসে অশান্তির পরে...

অভিষেকের চিঠি নাকচ, বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে জট

বিরোধী দলনেতা পদ নিয়ে বিধানসভায় বেনজির জট। শোভনদেব চট্টোপাধ্যায় (Shovandeb Chattopadhyay) বিরোধী নেতা বলে তৃণমূলের তরফে সর্বভারতীয় সাধারণ...

ISL: এগিয়ে ইস্টবেঙ্গল, আশা আছে বাগানেরও, জানুন খেতাব জয়ের সমীকরণ

ডার্বিতেও আইএসএল(ISL) খেতাবের ফয়সালা হয়নি, ইস্টবেঙ্গল(East Bengal) জয়ের দৌড়ে এগিয়ে থাকলেও আশা শেষ হয়ে যায়নি মোহনবাগানেরও (Mohun bagan)...

সপ্তম বেতন কমিশনের অনুমোদন, ধর্মীয় শ্রেণিবিন্যাস অনুযায়ী সহায়তামূলক প্রকল্পগুলি বন্ধ: জানালেন অগ্নিমিত্রা

রাজ্যের মন্ত্রিসভায় সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) নীতিগত অনুমোদন। সোমবার মন্ত্রিসভার বৈঠকের (Cabinet Meeting) পরে সাংবাদিক বৈঠক...