Tuesday, May 5, 2026

বারাকপুরে প্রথম অক্সিজেন পার্লার চালু, উদ্বোধন করলেন রাজ

Date:

Share post:

রাজ্যজুড়ে বিভিন্ন সময় শোনা যাচ্ছে অক্সিজেনের (Oxygen) হাহাকার। ব্যক্তিগত বা সংগঠনের উদ্যোগে অনেক জায়গায় তৈরি হচ্ছে অক্সিজেন পার্লার। তেমনই শুক্রবার বারাকপুরের নোনা চন্দনপুকুরে অক্সিজেন পার্লার চালু করল বারাকপুর নোনা বারোয়ারি ওয়েলফেয়ার সোসাইটি। ক্লাবের সদস্য এবং বারাকপুরপুর প্রশাসক মণ্ডলীর সদস্য তৃণমূল নেতা শুভ্রকান্তি বন্দ্যোপাধ্যায় এই কর্মকাণ্ডের উদ্যোক্তা। এটাই বারাকপুরের প্রথম অক্সিজেন পার্লার। উদ্বোধন করেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী।

শুভ্রকান্তি বন্দ্যোপাধ্যায় জানান, কয়েকদিন আগেই একজন করোনা আক্রান্ত বৃদ্ধ, স্ত্রীকে সঙ্গে নিয়ে টোটো করে তাঁর বাড়িতে আসেন। যথেষ্ট শ্বাসকষ্ট হচ্ছিল বৃদ্ধর। অক্সিজেন সিলিন্ডার জোগাড় করে সেখানেই তাঁকে পরিষেবা দেওয়ার ব্যবস্থা করেন শুভ্রকান্তি। তখনই এই অক্সিজেন পার্লার চালু করার কথা মাথায় আসে তাঁর। তারপরেই ক্লাবে দুর্গাবাড়িতে এই পার্লার চালু করার উদ্যোগ নেন। পার্লারটিতে তিনটি শয্যা রয়েছে। থাকছে পাঁচটি অক্সিজেন সিলিন্ডার, পালস অক্সিমিটার। দুজন নার্স সব সময় উপস্থিত থাকবেন। ২৪ ঘণ্টাই খোলা থাকছে পার্লার। বাড়িতে চিকিৎসাধীন কোনও করোনা রোগীর হঠাৎ অক্সিজেনের প্রয়োজন পড়লে, সেখানে গিয়ে পরিষেবা নিতে পারবেন। তৃণমূল যুব নেতার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রাজ চক্রবর্তী।

আরও পড়ুন- সিরোসিস অফ লিভারে আক্রান্ত শোভন চট্টোপাধ্যায়, সন্দেহ চিকিৎসকদের

Advt

 

 

Related articles

মঙ্গলের সকালেও অমীমাংসিত রাজারহাট-নিউটাউন কেন্দ্রের ফলাফল, চলছে গণনা

বাংলায় প্রথমবারের জন্য সরকার গড়তে চলেছে বিজেপি, ডবল সেঞ্চুরি পার করে একক সংখ্যাগরিষ্ঠতায় বঙ্গজয়ী গেরুয়া প্রার্থীদের কাছে যখন...

‘সিজারস ব্যারিকেড’ উঠল মমতার বাড়ির গলির সামনে থেকে!

‘সিজারস ব্যারিকেড’ উঠল বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির গলির সামনে থেকে। বিধানসভা নির্বাচনেক ফল প্রকাশের ২৪...

“যৌন হেনস্থার শিকার নিজেও”! ব্রিজভূষণের বিরুদ্ধে বিস্ফোরক ভিনেশ

ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রকাশ্য়ে আনলেন কুস্তিগীর ভিনেশ ফোগাট (Vinesh Phogat )। কয়েক বছর আগেই কুস্তি...

‘পরিবর্তনের ফল’, শ্যামপুকুরে তৃণমূলের পার্টি অফিসে হামলার ভিডিও পোস্ট করে মন্তব্য শশীর

ভোটের ফল (Election Result) প্রকাশিত হওয়ার পরই উত্তর কলকাতার অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ জনপদ শ্যামপুকুরে (Shyampukur) অশান্তির ছবি।...