Saturday, March 14, 2026

করোনা থেকে বাঁচতে করোনা দেবীর মন্দির প্রতিষ্ঠা করে পুজো শুরু কোয়েম্বাটুরে

Date:

Share post:

করোনা ভাইরাসের ( coronavirus)থেকে বাঁচাতে পারেন একমাত্র দেবী করোনা ( goddess of Corona) । তাই করোনা দেবীর মন্দির প্রতিষ্ঠা করে কাল্পনিক প্রতিমা নির্মাণ করে শুরু হয়ে গেল পূজা-অর্চনা। ঘটনাটি ঘটেছে কোয়েম্বটুর (Coimbatore) থেকে কিছুটা দূরে কামাতচিপুরম গ্রামে । গ্রামবাসীরা নিজেরাই উদ্যোগী হয়ে তৈরি করেছেন মন্দিরটি। শুরু হয়ে গিয়েছে পুজোও। পুজো চলবে একটানা ৪৮ ঘণ্টা। তার শেষে হবে বিশেষ আরাধনা ও প্রার্থনা। এমনটাই জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। মন্দিরে অধিষ্ঠাত্রী দেবী করোনার মূর্তিটি গ্র্যানাইট পাথরে তৈরি। দেড় ফুট রেললাইন লম্বা। প্রতিমার পরনে টকটকে লাল রঙের শাড়ি। একহাতে ধরা আছে ত্রিশূল। স্থানীয় এক ভাস্কর মূর্তিটি তৈরি করেছেন। জানা গিয়েছে সারাদিন হাজার হাজার ভক্ত এসে পুজো দিয়ে যাচ্ছেন মন্দিরে। কিন্তু প্রশ্ন হল করোনা তাড়াতে করোনা দেবীর মন্দিরে কি কোভিড বিধি পুরোপুরি মেনে চলা হচ্ছে? বিশেষ করে এই সময়ে যখন সর্বত্র কোভিড বিধির কড়াকড়ি, তখন এই পুজোর আয়োজনে কি পুণ্যার্থীদের আসায় অনুমতি দেওয়া হয়েছে? দেবীর পুজোর দায়িত্বে থাকা সেবায়েতরা জানাচ্ছেন, কেবল মাত্র পুরোহিতরা ও মন্দিরের দায়িত্বপ্রাপ্তরা ছাড়া আপাতত আর কারও প্রবেশাধিকার নেই। তবে দূর থেকে প্রণাম করে যেতে পারবেন সবাই। মন্দিরের ভিতরে যাঁরা থাকছেন তাঁদের ক্ষেত্রেও সামাজিক দূরত্ব ও অন্যান্য কোভিড বিধি অত্যন্ত কড়া ভাবে পালন করা হচ্ছে বলেই দাবি তাঁদের।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...