Wednesday, May 13, 2026

জগদীপ ধনকড়কে ভবিষ্যতে গ্রেফতারের করতে থানায় থানায় ডায়রি করতে বললেন কল্যাণ

Date:

Share post:

ফের বিস্ফোরক তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার তিনি রাজ্যপালের নামে ডায়রি করে রাখার অনুরোধ করলেন বাংলার মানুষকে। উদ্দেশ্য, জগদীপ ধনকড় যেদিন রাজ্যপাল থাকবেন না, সেদিন যাতে তাঁকে গ্রেফতার করা যায়।

রবিবার দুপুরে রিষড়ায় খাদ্য সামগ্রী বিতরণ করতে গিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কল্যাণ রাজ্যপালকে আক্রমণ করেন। বলেন, আমি জানি রাজ্যপালের বিরুদ্ধে মামলা করা যায় না। কিন্তু উনি দেশের সংনিধানকে খুন করেছেন। তাই বাংলার মানুষকে অনুরোধ করবো রাজ্যপালের নামে থানায় থানায় ডাইরি করে রাখুন। যেদিন উনি রাজ্যপাল থাকবে না সেদিন তার নামে কেস চালু করা যাবে। এবং তাঁকে এই প্রেসিডেন্সি জেলেই ঢোকানো যাবে।

রিষড়া পুরসভার উদ্যোগে এক নম্বর ওয়ার্ডে আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণের এক অনুষ্ঠানে এসে একথা বলেন কল্যাণবাবু। কল্যাণের এই বক্তব্যের পরেই ট্যুইট করে রাজ্যপাল বলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন সিনিয়র নেতা। তাঁর মুখে একথা শুনে স্তম্ভিত।

 

Advt

Related articles

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...