Monday, June 15, 2026

নারদা কাণ্ড: এবার কোমর বাঁধছে ইডি, আজই দিতে পারে চার্জশিট

Date:

Share post:

সিবিআই (CBI) তৎপরতা, হাইকোর্টের (Kolkata High Court) বৃহত্তর বেঞ্চে (Larger Bench) হাইভোল্টেজ শুনানি, রাজনৈতিক চাপানুতরের মধ্যেই এবার নারদা মামলায় (Narada Scam Case) নড়েচড়ে বসতে চলেছে এনফোর্সেমের্ন্ট ডিরেক্টরেট (ED)।

Renaissance Township

 

 

ইডি সূত্রে জানা গিয়েছে, এই মামলায় তাদের তদন্ত গতি পেয়েছে। আজ, সোমবার চার্জশিটও জমা দিতে পারে তারা। ওই সূত্রটি জানিয়েছে, স্টিং অপারেশনে নারদ কাণ্ডে যে পরিমাণ অর্থ “লেনদেন”-এর তথ্য সামনে এসেছে, চার অভিযুক্তের ঠিক সেই পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করার অনুমতি চেয়ে আজ আদালতে আবেদন করার কথা ইডির। সূত্রটি আরও জানিয়েছে, পরবর্তী পদক্ষেপ ঠিক করতে দিল্লির সঙ্গে সমন্বয় রাখা হচ্ছে। তবে হাইকোর্টের রায় পক্ষে না গেলে ইডির তরফে সুপ্রিম কোর্ট যাওয়ার ইঙ্গিতও মিলেছে।

এডিজে, আজ কলকাতা হাইকোর্টে বৃহত্তর বেঞ্চে শুনানির পর নারদ মামলার গতিপ্রকৃতি যাই হোক না কেন, পরবর্তী পদক্ষেপ ঠিক করতে আইনি পরামর্শদাতাদের সঙ্গে বৈঠক করবে সিবিআই। অভিযুক্তদের জামিন হলে, সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) যাওয়ার বিষয়টিও চূড়ান্ত করে রাখা হচ্ছে। এই মামলায় ইতিমধ্যেই শীর্ষ আদালতে ক্যাভিয়েট করে রেখেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরই মধ্যে নারদ মামলাকে ঘিরে সিবিআইয়ের সঙ্গেই সক্রিয় হয়ে উঠেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল

Related articles

জেনে নিন সপ্তাহের শুরুতে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ সোমবার (১৫ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন...

সূচনা জনকল্যাণ শিবিরের: আইন নিজে হাতে তুলে না নেওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর

নাগরিক পরিষেবা কীভাবে পেতে পারেন রাজ্যের বাসিন্দারা, তা জানাতে ও সহজে সেই পরিষেবা তুলে দিতে রাজ্যে শুরু হয়েছিল...

জেনে নিন সপ্তাহের শুরুতে সোনা-রুপোর দামের হেরফের

আজ সোমবার, সপ্তাহের শুরুতে অনেকের প্ল্যান থাকে সোনা-রুপো কেনার দিকে। আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে...

ইডি দফতরে অভিষেক: সময়ের আগেই জিজ্ঞাসাবাদে সহযোগিতায় উপস্থিত

শিক্ষার নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার ইডি দফতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিক্ষক নিয়োগের যে দুর্নীতি প্রকাশ্যে এসেছে সেই মামলায়...