Thursday, May 14, 2026

কুর্ণিশযোগ্য সিদ্ধান্ত, করোনায় কর্মীর মৃত্যু হলে ৬০ বছর পর্যন্ত বেতন দেবে টাটা স্টিল

Date:

Share post:

দেশের অগ্রণী শিল্পসংস্থা হিসাবে আরও একটি নজির গড়লো টাটা স্টিল৷ দেশে এই প্রথম কোনও বেসরকারি সংস্থা এমন নজিরবিহীন সিদ্ধান্ত ঘোষণা করলো৷

কোভিডে আক্রান্ত হয়ে মৃত কর্মী ও তাঁর পরিবারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল টাটা স্টিল। সংস্থার তরফে জানানো হয়েছে, কোভিডে টাটা স্টিলের কোনও কর্মচারীর মৃত্যু হলে তাঁর ৬০ বছর বয়স পর্যন্ত তাঁর পরিবারকে পূর্ণ মাসিক বেতন দেওয়া হবে৷ সঙ্গে চিকিৎসা ও বসবাস সংক্রান্ত যেসব সুবিধা তিনি পেতেন, সবটাই তাঁর পরিবারকেও দেওয়া হবে৷ এখানেই শেষ নয়, মৃতের সন্তানদের পড়াশোনার সমস্ত দায়ভারও তারাই গ্রহণ করবে।

দেশজুড়ে করোনার ভয়াবহ প্রকোপে টাটায় কর্মরত অনেক কর্মীই আক্রান্ত হয়েছেন৷ মারাও গিয়েছেন৷ পরিবারের চাকরি করা মানুষটি প্রয়াত হলে শোকের পাশাপাশি গ্রাস করে অভাবও৷ এক ধাক্কায় পরিবারের রোজগার কমে গেলে চরম দুর্দশায় পড়তে হয় গোটা সংসারকে । সেই সব দিক বিচার বিবেচনা করে এ বার কুর্ণিশযোগ্য এই পদক্ষেপ গ্রহণ করল টাটা স্টিল ।

টাটার তরফে একটি ট্যুইটে জানানো হয়েছে, কোম্পানির তরফে সামাজিক সুরক্ষার একটি স্কিম চালু করা হচ্ছে৷ করোনায় মৃত কর্মীদের পরিবারের পাশে এভাবেই দাঁড়ানোর চেষ্টা করবে টাটা স্টিল ।

শুধু তাই নয়, দেশের অন্যান্য বেসরকারি কোম্পানিকেও তারা অনুরোধ জানিয়েছে এ ভাবেই সকলের পাশে দাঁড়ানোর ।

আরও পড়ুন- ফুঁসছে ইয়াস: ইতিমধ্যেই দিঘা, ফ্রেজারগঞ্জ-সহ অঞ্চলে বাড়ছে জলস্তর

Advt

Related articles

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...